Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 06:50 pm
Last modified: 09 February, 2025, 02:15 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি, রাজ্যসভাকে জানালেন দেশটির প্রতিমন্ত্রী

২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়।
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 06:50 pm
Last modified: 09 February, 2025, 02:15 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি বলে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।

আইনপ্রণেতা ড. জন ব্রিটাসের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসার আগে সংঘটিত অপরাধের অভিযোগে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিল।

ব্রিটাস জানতে চান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করেছে কি না, যদি করে থাকে তার কারণ কী এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'আমরা ভারতকে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছি। তাকে [হাসিনা] বিচারিক প্রক্রিয়ার জন্য ফিরিয়ে আনতে চাই।'

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, 'আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।'

জুলাই-আগস্টের বিদ্রোহের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১০০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পলায়ন করেন আওয়ামী লীগের প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন।

Related Topics

টপ নিউজ

ভারত / শেখ হাসিনার পতন / হাসিনার প্রত্যর্পণ / ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি / বাংলাদেশ-ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net