Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
প্রথমবারের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2025, 06:05 pm
Last modified: 05 February, 2025, 06:06 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের

প্রথমবারের মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা

পরীক্ষার কেন্দ্র হিসেবে যেসব বিশ্ববিদ্যালয় নির্ধারিত হয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ই মূলত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে থাকবে।
টিবিএস রিপোর্ট
05 February, 2025, 06:05 pm
Last modified: 05 February, 2025, 06:06 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার থেকে প্রথমবারের মতো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামি ১২ এপ্রিল থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু হবে, যা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে রাবিতে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রাথমিক আবেদনের শেষ দিন।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ফরিদ উদ্দীন খান বলেন, 'দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাবির ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি ছিল। সেই পরিপ্রেক্ষিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অ্যাকাডেমিক কাউন্সিল, ভর্তি সংক্রান্ত উপকমিটি ও ভর্তি সংক্রান্ত কমিটির অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।'  

তিনি বলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে যেসব বিশ্ববিদ্যালয় নির্ধারিত হয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ই মূলত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে থাকবে।

'তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য রাবির পক্ষ থেকে একটি ম্যানেজমেন্ট টিম কাজ করবে। এটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ ও প্রশ্নপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় তদারকি করবে।'  

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন বলেন, 'শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়, অর্থ এবং ভোগান্তি কমবে।'  

তিনি বলেন, 'প্রাথমিক আবেদনের পর চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে, যা বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্টর পরিচালনা করবে। এরপর ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।'

১২ এপ্রিল 'বি' ইউনিট, ১৯ এপ্রিল 'এ' ইউনিট ও ২৬ এপ্রিল 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রাবি / ভর্তি পরীক্ষা / বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা / বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net