Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সম্ভাবনা ও চ্যালেঞ্জের মাঝে টিকে থাকার লড়াইয়ে দেশের কৃষি খাত: অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
01 February, 2025, 09:15 pm
Last modified: 01 February, 2025, 09:16 pm

Related News

  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • নজিরবিহীন পদক্ষেপে অর্থনীতি উন্মুক্ত করার অনুমোদন দিল কিউবার কমিউনিস্ট পার্টি
  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে

সম্ভাবনা ও চ্যালেঞ্জের মাঝে টিকে থাকার লড়াইয়ে দেশের কৃষি খাত: অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফসল উৎপাদন বাড়লেও কৃষি শ্রমিক সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে কৃষকরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না।’
শেখ আবদুল্লাহ
01 February, 2025, 09:15 pm
Last modified: 01 February, 2025, 09:16 pm
বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণে বাংলাদেশের কৃষি উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছবি: রাজীব ধর/টিবিএস

বাংলাদেশের কৃষি খাত দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলেও, বর্তমানে এটি নানা সংকট ও চ্যালেঞ্জের সম্মুখীন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, 'ফসল উৎপাদন বাড়লেও কৃষি শ্রমিক সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে কৃষকরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না।'

প্রতিবেদনে বলা হয়েছে, 'প্রতিবেশী দেশগুলোর তুলনায় উৎপাদনশীলতায় পিছিয়ে থাকা, জমির সংকোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষি রপ্তানি সক্ষমতার ঘাটতি এ খাতকে চ্যালেঞ্জের মধ্যে রেখেছে।'

বলা হয়েছে, 'কৃষি খাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধির হার কমছে। বর্তমানে কৃষি খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার ৩.৫%, যা ১৯৯০-এর দশকের ৪.৫% থেকে কমে এসেছে।'

আরও বলা হয়েছে, 'ভারতে এই হার ২.৯%, পাকিস্তানে ২.৭%, আর ভিয়েতনামে ২.৮%। যদিও উৎপাদন কিছুটা বেড়েছে, তবে নতুন প্রযুক্তির অভাব এবং কৃষিজমির সংকোচনের ফলে কৃষিতে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।'

প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশের কৃষি শ্রমশক্তির প্রায় ৪৫% এই খাতে নিয়োজিত, কিন্তু তরুণ প্রজন্ম শহরমুখী হওয়ায় কৃষি শ্রমিক সংকট বাড়ছে। বর্তমানে দেশে প্রতি হেক্টরে মাত্র ৫০% কৃষক যান্ত্রিক চাষাবাদ করেন, যেখানে ভারতে এই হার ৮০%। শ্রমিকের অভাবে ধান ও পাট চাষ কমে যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।'

আরও বলা হয়েছে, 'জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর ৩ বিলিয়ন ডলার সমমূল্যের ফসলহানি হচ্ছে। তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ধানের উৎপাদন ৫-৭% কমতে পারে। এর ফলে কৃষকের আর্থিক ক্ষতি যেমন বাড়ছে, তেমনি খাদ্য সংকটের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।'

টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, 'প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে সেচ কাভারেজ ৫৮%, যা ভারতের ৪৮%, পাকিস্তানের ৫০% এবং ভিয়েতনামের ৬৫%। সার ব্যবহারে বাংলাদেশ এগিয়ে থাকলেও (প্রতি হেক্টরে ২৩৬ কেজি), উৎপাদনশীলতার দিক থেকে ভিয়েতনাম ও ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সেচ ও সার ব্যবস্থাপনা উন্নত করতে হবে।'

বলা হয়েছে, 'দেশের কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকায় ২৫% পর্যন্ত ফসল নষ্ট হয়ে যায়। এছাড়া, বাংলাদেশে কৃষিপণ্যের রপ্তানি মাত্র ২.৫ বিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনামের কৃষিপণ্য রপ্তানি ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কৃষি রপ্তানি সক্ষমতা বাড়াতে হলে কৃষিজাত পণ্যের প্রসেসিং, সংরক্ষণ এবং বৈশ্বিক মান নিশ্চিত করা জরুরি।'

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

বলা হয়েছে, 'ভারতে প্রেসিশন ফার্মিং, ভিয়েতনামে স্মার্ট ইরিগেশন এবং পাকিস্তানে ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা বাংলাদেশে এখনও সীমিত। বাংলাদেশে এখনও ধানকেন্দ্রিক কৃষি ব্যবস্থা বিদ্যমান, যেখানে ভারত ও ভিয়েতনাম ফল, শাকসবজি ও মৎস্য চাষে বৈচিত্র্য এনেছে।'

প্রতিবেদনে কৃষি খাত নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে।

তার মধ্যে অন্যতম হচ্ছে যান্ত্রিকীকরণ বাড়ানো। এজন্য সরকারি ভর্তুকি ও সহজ শর্তে ঋণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ এসেছে। 

বাজার সংযোগ উন্নয়নের সুপারিশও করেছে টাস্কফোর্স।

প্রতিবেদনে বলা হয়েছে, 'কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও রপ্তানি নীতিমালা সংস্কার করতে হবে।'

লবণাক্ত ও অনাবৃষ্টিপ্রবণ এলাকায় লবণসহিষ্ণু ও খরা সহিষ্ণু ফসলের চাষ বাড়ানো, উচ্চফলনশীল বীজ, আধুনিক সেচ ব্যবস্থা ও ডিজিটাল কৃষি প্রযুক্তির সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে প্রতিবেদনে।

Related Topics

টপ নিউজ

কৃষি খাত / টাস্কফোর্স / অর্থনৈতিক সংস্কার / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • নজিরবিহীন পদক্ষেপে অর্থনীতি উন্মুক্ত করার অনুমোদন দিল কিউবার কমিউনিস্ট পার্টি
  • ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব কৃষি খাতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net