Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
জটিলতা নিরসনে সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের প্রস্তাব করা হবে: ইসি সানাউল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2025, 07:30 pm
Last modified: 02 February, 2025, 04:28 pm

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ

জটিলতা নিরসনে সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের প্রস্তাব করা হবে: ইসি সানাউল্লাহ

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।
টিবিএস রিপোর্ট
30 January, 2025, 07:30 pm
Last modified: 02 February, 2025, 04:28 pm
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: টিবিএস

সীমানা নির্ধারণ আইনে বিদ্যমান জটিলতা নিরসনে নির্বাচন কমিশন সরকারের কাছে সংশোধন প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজুল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, 'বিদ্যমান সীমানা নির্ধারণ আইনের জটিলতা দূর করতে সরকারের কাছে সংশোধন প্রস্তাব পাঠাবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ইসির এ সংক্রান্ত কমিটিকে আগামী কমিশন সভার মধ্যে প্রস্তুতি তুলে ধরার জন্য বলা হয়েছে।'

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, `ভোটার তালিকা আইনের বিষয়ে আরও গবেষণা করে পর্যালোচনা মতামত কমিশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে ইসিকে।'

ভোটার তালিকা আইন, ২০০৯- এর পর্যালোচনার বিষয়ে এ ইসি বলেন, 'আমাদের মনে হয়ে, এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। সুতরাং সংশ্লিষ্ট কমিটিকে আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে।'

তিনি জানান, দেশের জনসাধারণের শহরমুখী প্রবণতা রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে করলে শহরের দিকে আসন সংখ্যা বাড়বে, অন্য এলাকায় কমে যাবে। সেটা সঠিক রিপ্রেজেন্টেশন হবে না বলে কমিশন মনে করে।

সীমানা নির্ধারণ আইন, ২০২১- পর্যালোচনার বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, 'বর্তমানে যে আইনটি রয়েছে, এর দুটো বিষয় সমস্যা সৃষ্টি করছে। মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এ সীমানা নির্ধারণের বিষয়টি করা হয়। আমরা করতে চাচ্ছি-ভৌগলিক আয়তন, অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের ভিত্তিতে সীমানা নির্ধারণ করার।'

তিনি বলেন, 'একটি উপধারায় করণিক (টাইপিং মিসটেক) ভুল রয়েছে।.. ফলে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। আসলে সেটা হওয়ার কথা নয়। আমরা সমস্যাটি তুলে ধরে সংশোধনের (সরকারের কাছে) জন্য লিখব।'

Related Topics

টপ নিউজ

ইসি / আবুল ফজুল মো. সানাউল্লাহ / সীমানা নির্ধারণ আইন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net