Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2025, 10:20 am
Last modified: 30 January, 2025, 10:28 am

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • নয়াদিল্লি, শিলিগুড়ি ও আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক স্থগিত
  • সুষ্ঠু নির্বাচন ও কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়
টিবিএস রিপোর্ট
30 January, 2025, 10:20 am
Last modified: 30 January, 2025, 10:28 am
ছবি: বাসস

চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে 'সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা' কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১-তে বাংলাদেশের সাম্প্রতিক পক্ষভুক্তির পরিপ্রেক্ষিতে বিদেশগামী বাংলাদেশিদের বিভিন্ন সনদ সত্যায়নের জন্য ভবিষ্যতে যে অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যুর প্রয়োজনীয়তা দেখা দেবে, তার প্রাথমিক ধাপ হিসেবে এই সমন্বিত অনলাইন সত্যায়ন কার্যক্রম যাত্রা শুরু করল। 

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

পররাষ্ট্র সচিব জনাব মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: মাহমুদুল হোসাইন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: শীষ হায়দার চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এস এম এরশাদুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগ) মো: ওমর ফারুখ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জনাব ড. মু: নজরুল ইসলাম।

সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই অনলাইন সেবা কার্যক্রম সম্পর্কে একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো: মামুনুর রশিদ ভুঁইয়া। 

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ এই সেবাপ্রদান কার্যক্রমের সাথে যুক্ত সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য যে, অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১-এর পক্ষভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত অ্যাপোস্টিল সার্টিফিকেট বিদেশগামী সেবাপ্রার্থীদের অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় করবে এবং এর মাধ্যমে প্রতারণার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। ই-অ্যাপোস্টিল সার্টিফিকেটের ফলে দেশের যেকোনো স্থান থেকে বিভিন্ন সনদের অনলাইন সত্যায়ন, যাচাই ও ডাউনলোড করার সুবিধা থাকবে- যা সরকারি সেবার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশে শিক্ষাগ্রহণ, চাকরি ও অভিবাসন প্রক্রিয়াকে আরো দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয় / অনলাইন সত্যায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি: ব্যাখ্যা দিল জামায়াত 
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • নয়াদিল্লি, শিলিগুড়ি ও আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক স্থগিত
  • সুষ্ঠু নির্বাচন ও কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রসচিব

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net