Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বাংলাদেশের বন্দর, জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা আমিরাতের দুই কোম্পানির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 09:15 pm
Last modified: 28 January, 2025, 09:20 pm

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল

বাংলাদেশের বন্দর, জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা আমিরাতের দুই কোম্পানির

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।’ তিনি বলেন, ‘আপনারা নিজেদের লোক নিয়ে আসুন এবং যতগুলো প্ল্যান্ট স্থাপন করতে চান করুন।’
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 09:15 pm
Last modified: 28 January, 2025, 09:20 pm

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা এবং লজিস্টিকস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ দুই কোম্পানি— আবুধাবি পোর্টস গ্রুপ ও মাসদার।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমাদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বিনিয়োগ প্রস্তাবনা উপস্থাপন করেন।

এরমধ্যে নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি মাসদার উপকূলের পুনরুদ্ধারকৃত জমিতে ২৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। কোম্পানির হেড অব রিজিওনাল ইনভেস্টমেন্ট ফাতিমা আলমাধলুম আলসুওয়াইদি বলেন, 'আমরা বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনে সমর্থন জানাতে আগ্রহী।'

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।' তিনি বলেন, 'আপনারা নিজেদের লোক নিয়ে আসুন এবং যতগুলো প্ল্যান্ট স্থাপন করতে চান করুন।'

আবুধাবি পোর্টস গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মায়ারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করা চতুর্থ বৃহৎ পোর্ট হ্যান্ডলার এবং লজিস্টিকস কোম্পানি।

আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে অর্থায়ন, পরিচালনা এবং কনটেইনার এবং মাল্টিপারপাস টার্মিনাল ও সুবিধাগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে টার্মিনালের একটিতে উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে।

গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের আন্তরিক মনোভাবের প্রশংসা করেন। তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরে জাহাজ চলাচল বাড়াতে সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহুমুদি, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ।

আবদুল্লাহ আলি আলহুমুদি প্রধান উপদেষ্টাকে সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাইয়ের শাসকের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / বিনিয়োগ পরিকল্পনা / সংযুক্ত আরব আমিরাত / বন্দর / সৌরবিদ্যুৎ / লজিস্টিকস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • নিরাপত্তা ঝুঁকিতে আকাশসীমা বন্ধ থাকার পর আমিরাতে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net