Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যাতে ভারত, চীন বাঁধ নির্মাণ করে তা নিশ্চিত করব: রিজওয়ানা হাসান

বাংলাদেশ

সঞ্জিব দাস
27 January, 2025, 05:40 pm
Last modified: 27 January, 2025, 05:51 pm

Related News

  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন

আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যাতে ভারত, চীন বাঁধ নির্মাণ করে তা নিশ্চিত করব: রিজওয়ানা হাসান

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫ তম সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সঞ্জিব দাস
27 January, 2025, 05:40 pm
Last modified: 27 January, 2025, 05:51 pm
ছবি: টিবিএস

আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যাতে ভারত ও চীন বাঁধ নির্মাণ করে তা নিশ্চিত করব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, 'আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে তারা যাতে কাজ করে সেটা নিশ্চিত করব। সব সময় বাংলাদেশ-ভারতকে বলে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। এবার কিন্তু ঘটনাটা একটু উল্টো, এখন ভারত চীনকে একথা বলতে বাধ্য হচ্ছে।'

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫ তম সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। এ বিষয়ে আমরা চীনের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছি। তাদের এই প্রকল্পের কারণে এর নিচু অঞ্চলে যারা রয়েছে তাদের ক্ষতি হবে না বলে চীন আমাদেরকে জানিয়েছে। তারপরেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি আনুষ্ঠানিকভাবে যেন চীনের কাছ থেকে তথ্য-উপাত্ত চায়। তথ্য-উপাত্ত না পেলে এ বিষয়ে কোনো কিছু বলা এখনই সম্ভব না।'

ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, 'ভারত যেখানে বাঁধ তৈরি করছে সেখানে তাদের নিজেদেরই অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। আমরা নিচু অঞ্চলের দেশ; একদিকে তিস্তা নদীতে পানি কমে গেছে, অন্যদিকে পদ্মা নদীতেও পানি কমে গেছে। এখন যদি ব্রহ্মপুত্র নদেও পানি কমে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব। কাজেই আমরা চীনের কাছে তথ্য-উপাত্ত চেয়েছি, আর ভারতের কাছেও চাইব।' 

ছবি: টিবিএস

এসময় উপদেষ্টা বলেন, 'এদিকে ভারত সিয়াং নদীর উপর বাঁধ তৈরি করছে, সে বিষয়ে তাদের কাছে তথ্য-উপাত্ত চাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া আমরা শুরু করেছি। যাতে আমরা নিচু অঞ্চলে যারা রয়েছি, তাদের যেন ক্ষতি না হয় সে ব্যাপারটা আমরা দেখব।'

তিনি বলেন, 'আমরা যখন নদীর কথা বলি, আমরা কিন্তু কখনোই নদী গবেষণার কথা বলি না। এখানে এত আধুনিক গবেষণা কেন্দ্র রয়েছে, সে কথা কেউই বলে না। আমরা যে গবেষণার কথা বলি, সেখানে একটি গবেষণার জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।'

আমাদের নদীর সংখ্যা যদি ১ হাজার ১৭৬ হয়, তাহলে ৮৪ লাখ টাকা দিয়ে কী গবেষণা করা হবে। গবেষণার মতো এত মূল্যবান কাজকে কখনোই অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, 'আগামী বাজেটগুলোতে যাতে বড় অংকের টাকা গবেষণার জন্য থাকে আমরা সে চেষ্টা করব।'

এর আগে তিনি ফরিদপুর নদী গবেষণাসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি নদী গবেষণা ইনস্টিটিউট চত্বর ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল সহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীরা।

Related Topics

টপ নিউজ

সৈয়দা রিজওয়ানা হাসান / পরিবেশ উপদেষ্টা / ভারত / চীন / বাঁধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net