Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
দিনাজপুরে স্বপ্নপুরী পার্কের অবৈধ চিড়িয়াখানা থেকে ৭৪ বন্যপ্রাণী উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 11:20 am
Last modified: 27 January, 2025, 11:24 am

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার

দিনাজপুরে স্বপ্নপুরী পার্কের অবৈধ চিড়িয়াখানা থেকে ৭৪ বন্যপ্রাণী উদ্ধার

এ বিষয়ে পার্কের সংশ্লিষ্টরা কোনো বৈধ অনুমতি প্রদর্শন করতে পারেননি।
টিবিএস রিপোর্ট
27 January, 2025, 11:20 am
Last modified: 27 January, 2025, 11:24 am
ছবি: টিবিএস

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে আটক রাখা বিভিন্ন প্রজাতির ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। গতকাল রোববার (২৬ জানুয়ারি) এ অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ।

অভিযানে জব্দ করা প্রাণীদের মধ্যে রয়েছে– হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড় এবং বেশ কিছু সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী শারীরিকভাবে আহত অবস্থায় পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক টিবিএসকে জানান, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী আইনবহির্ভূতভাবে প্রদর্শন করা হচ্ছিল। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি: টিবিএস

তিনি বলেন, "জব্দ করা প্রাণীদের উদ্ধার করে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।"

এ বিষয়ে পার্কের সংশ্লিষ্টরা কোনো বৈধ অনুমতি প্রদর্শন করতে পারেননি। অভিযানের পর পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

বন্যপ্রাণীর টর্চার সেল হিসেবে পরিচিত চিড়িয়াখানা বন্ধে ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এবং বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে আরো উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার সহ বন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযানের সময় নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা প্রদান করে।

Related Topics

টপ নিউজ

অবৈধ চিড়িয়াখানা / স্বপ্নপুরী পার্ক / বন্যপ্রাণী উদ্ধার / চিড়িয়াখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • উত্তরার কাঁচাবাজারে অভিযান: পানকৌরি, বক ও গাংচিলসহ ১৬ বন্যপ্রাণী উদ্ধার
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহী ফের খাঁচাবন্দি
  • মানিকগঞ্জে ইছামতি নদীর খাল থেকে বিরল প্রজাতির ১১ ফুট লম্বা কুমির উদ্ধার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net