Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন নিয়ে রহস্য: ৩ সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্তে পুলিশ

বাংলাদেশ

আওয়াল শেখ
25 January, 2025, 06:45 pm
Last modified: 25 January, 2025, 06:50 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন নিয়ে রহস্য: ৩ সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্তে পুলিশ

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি গুলি ও শটগানের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।
আওয়াল শেখ
25 January, 2025, 06:45 pm
Last modified: 25 January, 2025, 06:50 pm
২৪ জানুয়ারি অর্ণবকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে (২৬) গুলি করে হত্যার কারণ এখনো স্পষ্ট হয়নি। পুলিশ তিনটি সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত চালালেও পরিবারের পক্ষ থেকে এখনো কারও বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড়ে চা খাওয়ার সময় অর্ণবকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন অর্ণবকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিক তদন্ত শেষ না হওয়ায় আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি গুলি ও শটগানের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ অর্ণবের বাবার ঠিকাদারি ব্যবসা, তার ব্যক্তিগত জীবন বা নারী-ঘটিত সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে বিরোধের কোনো সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে কাজ করছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে অর্ণবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান বলেন, 'ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। তবে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবার বিকেলে মামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

খুলনা / শিক্ষার্থী হত্যা / গুলি করে হত্যা / খুলনা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net