Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বিএসএফ-এর গুলিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি আহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2025, 03:15 pm
Last modified: 25 January, 2025, 03:15 pm

Related News

  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

বিএসএফ-এর গুলিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি আহত

আহত ব্যক্তির নাম হাবিল উদ্দিন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপী গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।
টিবিএস রিপোর্ট
25 January, 2025, 03:15 pm
Last modified: 25 January, 2025, 03:15 pm
আহত ব্যক্তিকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: টিবিএস

আজ (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম হাবিল উদ্দিন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপী গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।

তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, "আহত ব্যক্তির ডান পিঠে গুলির আঘাত রয়েছে। তাকে সার্জারি বিভাগের ওয়ার্ড ২-এ ভর্তি করা হয়েছে।"

ডা. শংকর বলেন, "প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, তার পিঠে একটি গুলি রয়ে গেছে। তবে গুলির সংখ্যা একাধিক হতে পারে। অস্ত্রোপচারের পর সঠিক সংখ্যা জানা যাবে। তবে তিনি সচেতন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।"

হাসপাতালের বিছানা থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাবিল উদ্দিন জানান, তিনি একজন কৃষক। ভোর সাড়ে ৫টার দিকে তিনি তার জমিতে সেচ দিতে গিয়েছিলেন।

তিনি বলেন, "বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে একটি মোটর পাম্প দিয়ে আমি মাঠে পানি দিচ্ছিলাম। সে সময় ঘন কুয়াশার কারণে কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছিল না। কোনো ধরনের সতর্কতা বা সংকেত ছাড়াই বিএসএফ সদস্যরা হঠাৎ আমার দিকে গুলি চালায়। সেটি আমার পিঠে লাগে।" 

আশপাশের কৃষকেরা দ্রুত এগিয়ে এসে তাকে নিরাপদে স্থানে নিয়ে যান বলে জানান তিনি।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "আজ (২৫ জানুয়ারি) ভোর ৩:৩০-৩:৪০ এর মধ্যে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন তেলকুপী বর্ডার আউটপোস্টের (বিওপি) অধীনস্থ এলাকায় ৭-৮ জন চিহ্নিত বাংলাদেশি চোরাকারবারি ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের ভেতরে প্রায় ১৫০ গজ প্রবেশ করে চোরাচালানের কাজে জড়িত হয়।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু বাংলাদেশি চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে পালিয়ে যায়।"

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "পরে জানা যায়, চিহ্নিত চোরাকারবারি মো. হাবিল বিএসএফ-এর গুলিতে আহত হয়েছেন এবং রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।" 

বিজিবি আরও জানায়, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তেলকুপী বিওপির অধীনস্থ ৫ কিলোমিটার সীমান্ত এলাকার ভেতরে কোনো বাংলাদেশি কৃষক উপস্থিত ছিলেন না।

এছাড়া, তেলকুপী বিওপি কমান্ডারের নেতৃত্বে দুটি বিজিবি টহল দল ওই এলাকায় সক্রিয়ভাবে টহল দিচ্ছিল।

এ ঘটনার পর বিজিবি-বিএসএফ কোম্পানি-স্তরের পতাকা বৈঠকে কঠোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

Related Topics

টপ নিউজ

বিএসএফ / বিজিবি / সীমান্তে গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net