Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
চট্টগ্রামে শুরু হলো ৬ষ্ঠ এনডিএফ বিডি বিভাগীয় বিতর্ক উৎসব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2025, 04:15 pm
Last modified: 24 January, 2025, 04:26 pm

Related News

  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

চট্টগ্রামে শুরু হলো ৬ষ্ঠ এনডিএফ বিডি বিভাগীয় বিতর্ক উৎসব

এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক অংশ নিচ্ছেন।
টিবিএস রিপোর্ট
24 January, 2025, 04:15 pm
Last modified: 24 January, 2025, 04:26 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে '৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব, ২০২৫'। দুই দিনব্যাপী এই উৎসব চলবে আগামীকাল ২৫ জানুয়ারি পর্যন্ত।

'যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়'—এই স্লোগানে আয়োজিত উৎসবের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা তৈরি করা এবং তাদের মেধার বিকাশ ঘটানো। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ডেপুটি পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ সোলাইমান এবং গ্লোবাল সোর্সিং পরিচালক ওয়ালমার্টের মুনতাসিম বিল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব। এছাড়া, সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জুয়েল চৌধুরী।

উৎসব জুড়ে থাকছে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক প্রদর্শনী এবং কর্মশালা। এর মধ্যে রয়েছে সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, সনাতনী বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা। বিশেষ কর্মশালাগুলোর মধ্যে রয়েছে ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও উপভোগ্য করে তুলতে থাকছে উপহার সামগ্রী, সার্টিফিকেট এবং খাবারের ব্যবস্থা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিতার্কিক সংগঠন এনডিএফ বিডি দীর্ঘ ২২ বছর ধরে দেশের বিতর্ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ ডিবেট লিগ, জাতীয় বিতর্ক ক্যাম্প, আন্তর্জাতিক বিতর্ক বিনিময় কর্মসূচি, যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন, জাতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় বিতর্ক উৎসবসহ অসংখ্য কার্যক্রমের মাধ্যমে এনডিএফ বিডি তরুণদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Related Topics

বিতর্ক প্রতিযোগিতা / বিতর্ক / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • চট্টগ্রামে আমানত ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে গ্রাহকদের বিক্ষোভ
  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ পরিদর্শককে বদলি, ৫ থানায় নতুন ওসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net