Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2025, 02:55 pm
Last modified: 23 January, 2025, 02:56 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  

অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না: মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে কথা বলতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল উল্লেখ করেন, “নির্বাচন থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবে। কিন্তু জোর করে বিষয়টিকে বিতর্কিত করা হলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।”
টিবিএস রিপোর্ট
23 January, 2025, 02:55 pm
Last modified: 23 January, 2025, 02:56 pm
আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।"

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি, একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমি এই কথাটা বলেছি এই কারণে যে, আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই অনুরোধ করব, প্রত্যাশা করব, আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দেশে যে সংকট আছে সে সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবে।"

নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, "নির্বাচন থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবে। কিন্তু জোর করে বিষয়টিকে বিতর্কিত করা হলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।"

তিনি আরও বলেন, "আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, এই ধরনের নির্বাচন দ্রুত না করলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। ফলে জনগণ তাদের চাহিদা থেকে বঞ্চিত হয়।"

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমরা এই কথাটা বারবার বলতে চাই, এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না, প্রত্যাশাগুলো পূরণ হবে।"

তিনি বলেন, "নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার একটি পথ। আজকে সংস্কার করে নির্বাচনে যাবার প্রশ্ন উঠেছে। তাহলে কি আমরা ৪ থেকে ৫ বছর ধরে অপেক্ষা করবো? যতদিন সম্পূর্ণ সংস্কার না হবে, ততদিন জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকবে?"

প্রশাসনিক ব্যবস্থা ও অন্যান্য খাতে সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, "আমলাতন্ত্রে কোন পরিবর্তন হয়নি। বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজগুলোতে লেখাপড়া বন্ধের মতো অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। এই সমস্যাগুলো এত অল্প সময়ে পরিবর্তন সম্ভব নয়।"

শেষে তিনি বলেন, "সেজন্যই আমরা বলছি, নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে সরকার আসবে, রাজনৈতিক কমিটমেন্ট অনুযায়ী দায়িত্ব পালন করবে।"

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / অন্তবর্তীকালীন সরকার / নিরপেক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net