Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
‘কারো কারোর এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
18 January, 2025, 07:50 pm
Last modified: 18 January, 2025, 07:55 pm

Related News

  • ‘পাম্পে পাম্পে ঘুরেও নিজের গাড়ির তেল পাইনি’—সংসদে জ্বালানি সংকট নিয়ে এমপিদের ক্ষোভ
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

‘কারো কারোর এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে’

আজ শনিবার (১৮ জানুয়ারি) ‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট 
18 January, 2025, 07:50 pm
Last modified: 18 January, 2025, 07:55 pm
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হওয়ার আগের খরচ তুলতে গিয়ে- তাদের (এমপি) একটি বড় অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে মনে করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে কারোর কারোর এমপি হওয়ার জন্য ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) 'শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। রাজধানীর শেরে বাংলা নগরের চীন মৈত্রী সম্মেলনে এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে সহযোগিতা করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'রাজনীতিবিদদের মধ্যে করাপশন (দুর্নীতি) আছে, এটা অস্বীকার করা যাবে না। টাকার প্রতি লোভের কারণেও করাপশন হতে পারে। আবার করাপশন ব্যালটেও শুরু হয়। এমপি হতে কত টাকা লাগে? ৫০ লাখ, ১ কোটি, ৫ কোটি, ১০ কোটি, ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি !! ৩০০ কোটি টাকাও লাগে। ৫ কোটি টাকার নিচে এমপি হয়েছে, এমন এমপি ৫ থেকে ১০ জন আছে। ১০ কোটি থেকে ৫০ কোটি খরচ করে এমপি হয়েছে— এমন এমপি ৫০ থেকে ৬০ জন। আর ২০/৩০ জন আরও বেশি, দেড়শ- দুইশো কোটি খরচ করেছেন অনেকেই। তারা যে টাকাটা খরচ করছে তাদের আগ্রহ কী? কেনো? ডেফিনেটলি সেখানে একটা দুর্নীতির দুষ্টচক্রে সবাই পড়ে যায়।'

তিনি বলেন, 'শূন্য টাকায় এমপি হওয়ার সুযোগ করে দেন, দেখবেন তরুণ প্রজণ্মের যারা আসছেন— তারা সৎ এমপি হবেন। এমপিদের এমপি হওয়ার সময়ই যদি ডোনেশন নিতে হয়, পার্টি ফান্ডে টাকা দিতে হয়, বালি ব্যবসায়ীদের থেকে ডোনেশন নিতে হয়, সেতো এমপি হওয়ার পরে বালি ব্যবসায়ীকে সাপোর্ট করবে। (দেশের রাজনীতিকে) এই চক্র থেকে বের করেন।'

এমপিরা দেশের বাজেটের সামান্য অংশ বাস্তবায়ন করেন উল্লেখ করে তিনি বলেন, প্রাইম মিনিস্টার বাজেটের ৯৯ শতাংশের বেশি বাস্তবায়ন করেন। আর ১% এর কম করেন এমপিরা। এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মিলে বাজেটের ৫ হাজার কোটি টাকার হ্যান্ডেল করেন।

আলোচনায় অন্যান্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন অবশ্যই অর্থনৈতিক সংকট চলছে। মূল্যষ্ফীতি প্রচণ্ড বেড়ে গেছে। এরজন্য বর্তমান সরকার দায়ী না, কিন্তু সরকার কোনো পদক্ষেপও নিতে পারছে না। কাজ নেই, কাজ সৃষ্টির সুযোগও নেই। এরমধ্যে টিসিবির কার্ড কমিয়ে দেওয়া হলো। কিন্তু যে মানুষগুলোকে কার্ড থেকে বের করে দেওয়া হলো— তাদের কি আয় বেড়েছে ? তাদের আয় বাড়েনি, আবার টিসিবি থেকে বাদ গেল। এরফলে বিশাল সর্বহারার গোষ্ঠী তৈরি হবে। সর্বহারা স্বৈরতন্ত্র আমাদের জন্য অপেক্ষা করছে। কোনো সন্দেহ নেই।'

তিনি বলেন, আগের সরকারের আগ্রহ ছিল— চৌর্যবৃত্তির সুযোগ সম্বলিত উন্নয়ন প্রকল্পে। মানুষের উন্নয়নে সরকার আগ্রহ দেখায়নি। যেকারণে উন্নয়ন টেকসই হয়নি।

পাচার টাকা ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, 'এজন্য কমিশন করা দরকার। কি করে বিদেশ থেকে টাকা ফেরত আনা যায়— সেটা দেখতে হবে। অনেক ইন্টারনাল মেকানিজম আছে। টাকা ফেরত আনলে— শাস্তি কম হবে এটা কমন মেথড।'
 
তিনি বলেন, এই মুহুর্তে রাজনীতি দরকার। প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক সমাধান দরকার। রাজনৈতিক ঐক্যও দরকার। অরাজনৈতিক সমস্যার সমাধানের জন্যও রাজনৈতিক ঐক্য দরকার। 

 

Related Topics

টপ নিউজ

শামীম হায়দার পাটোয়ারী / রাজনীতি / এমপি / নির্বাচনী ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ‘পাম্পে পাম্পে ঘুরেও নিজের গাড়ির তেল পাইনি’—সংসদে জ্বালানি সংকট নিয়ে এমপিদের ক্ষোভ
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net