Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরে টেক্সটাইল শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
17 January, 2025, 03:15 pm
Last modified: 20 January, 2025, 05:49 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরে টেক্সটাইল শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ

কারখানাটি বন্ধ থাকলেও গত সাত মাস ধরে তাদের বেতনসহ প্রভিডেন্ট ফান্ড এবং সার্ভিস বেনিফিটের টাকা আটকে রাখা হয়েছে। কোনো কোনো শ্রমিকের ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে।
গাজীপুর প্রতিনিধি
17 January, 2025, 03:15 pm
Last modified: 20 January, 2025, 05:49 pm
ছবি: টিবিএস

গাজীপুরের রাজাবাড়ী এলাকায় বন্ধ থাকা ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সাত মাসের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট এবং নারী শ্রমিকদের প্রসূতিকালীন পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিক শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটি বন্ধ থাকলেও গত সাত মাস ধরে তাদের বেতনসহ প্রভিডেন্ট ফান্ড এবং সার্ভিস বেনিফিটের টাকা আটকে রাখা হয়েছে। কোনো কোনো শ্রমিকের ৮ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় তারা চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, এক বছর আগে কারখানাটি বন্ধ হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ হয়নি। গত বছরের ২২ নভেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ নভেম্বর একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে সরকার ডার্ড গ্রুপকে সুদমুক্ত ১৩ কোটি টাকা ঋণ দেয়। তবে এক মাস পেরিয়ে গেলেও শ্রমিকদের পুরো বকেয়া পরিশোধ করা হয়নি।

ডার্ড কম্পোজিটের মেকানিক্যাল সেকশনের উপ-ব্যবস্থাপক সবিমল ঘোষ জানান, বকেয়া বেতন না পাওয়ায় তার পরিবার চরম দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ডার্ড গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার ফয়েজ আহমেদ জানান, এখন পর্যন্ত ৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে শ্রমিকদের এ আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / টেক্সটাইল / শ্রমিক বিক্ষোভ / শ্রমিকদের মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net