Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
জুলাই ঘোষণাপত্র বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির প্রতিনিধি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 03:20 pm
Last modified: 16 January, 2025, 03:37 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

জুলাই ঘোষণাপত্র বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির প্রতিনিধি

টিবিএস রিপোর্ট
16 January, 2025, 03:20 pm
Last modified: 16 January, 2025, 03:37 pm
রাতের আঁধারে গাড়ি সরিয়ে নেওয়ার দৃশ্য, ভিডিও থেকে সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সর্বদলীয় বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বিএনপির প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তার আগে আজ সকালে বৈঠকে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তার খবর আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি বৈঠকে অংশ নেবে না।

টুকুর বরাতে ওই প্রতিবেদনটি প্রকাশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে অংশ নেবে কি না, সে বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। 

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের আয়োজনের তথ্য জানানো হয়। 

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠকটি আয়োজন করবে।

আর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠক আয়োজনের বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

মাহফুজ আলম বলেন, "আমরা বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলন-সহ জুলাই আন্দোলনের সাথে থাকা বিভিন্ন সংগঠনের সাথে জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনা করেছি। তারা অধিকাংশ পয়েন্টেই একমত। কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। আমাদের বৃহস্পতিবার বৈঠক শেষে ঘোষণার তারিখ এবং ঘোষণাপত্রে কী কী থাকবে সেটি জানানো হবে।"

তিনি বলেন, "সরকার ঘোষণাপত্র দেবে না, জুলাই আন্দোলনে ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়ে আন্দোলনের ফলাফল নিয়ে এসেছে, জুলাই ঘোষণাপত্রও ছাত্ররা ঘোষণা করবে, এবং আমরা সবাই সাথে থাকব।"

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কিন্তু এ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয় ও বিভিন্ন আলোচনা-সমালোচনাও হয়।

রাজনৈতিক মহল থেকে প্রশ্ন ওঠে ঘোষণাপত্রের উদ্দেশ্য নিয়ে। পরে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, সরকার এ উদ্যোগের সাথে সম্পৃক্ত নয়, এবং সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নিজ উদ্যোগে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / জুলাই প্রোক্লেমেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net