Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পরিবেশ ধ্বংস করে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2025, 08:10 am
Last modified: 12 January, 2025, 08:18 am

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • নির্বাচনি প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি ব্যানার, ড্রোন, এআই-এর ব্যবহার নিষিদ্ধ
  • ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 

পরিবেশ ধ্বংস করে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি

বিগত সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্তের কারণে কোন কোন এলাকায় প্রাণ-প্রকৃতি নষ্ট হয়েছে তার একটি চিত্র চান বিশিষ্টজনরা।
টিবিএস রিপোর্ট
12 January, 2025, 08:10 am
Last modified: 12 January, 2025, 08:18 am
শনিবার (১১ জানুয়ারি) পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় চলমান ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্ম অবস্থান কর্মসূচির ৩০তম দিনে আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তারা প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানান। ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে পরিবেশ ধ্বংস করে নেওয়া প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন করে সংশোধনসহ এর সঙ্গে জড়িত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, পরামর্শদাতাসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের বিশিষ্টজনেরা।

শনিবার (১১ জানুয়ারি) পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় চলমান 'বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন' প্ল্যাটফর্ম অবস্থান কর্মসূচির ৩০তম দিনে আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের অন্যতম কাজ হচ্ছে বিগত সরকারের আমলে যেসকল প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো পুনর্মূল্যায়ন করা এবং ক্ষতিকর জায়গাগুলো সংশোধন করা। বিগত সরকারের পরিবেশ ধ্বংসের প্রকল্পের সিদ্ধান্ত পরিবর্তন করাই তো এ সরকারের প্রধান কাজ হওয়া উচিত।"

আনু মুহাম্মদ বলেন, "বিগত সময়ে সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্তের কারণে কোন কোন এলাকায় প্রাণ-প্রকৃতি নষ্ট হয়েছে, সেটার একটি চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই। সবগুলো চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে এবং যেগুলো ক্ষতিকর সেগুলো বাতিল করতে হবে। এই সরকার যে শেখ হাসিনা সরকারের মতো নয়, সেটা প্রমাণ করতে প্রাণ-প্রকৃতি নিয়ে একটি কেন্দ্রীয় জায়গায় আসতে হবে। প্রাণ-প্রকৃতি রক্ষা হলেই নিশ্চিত হবে, এই সরকার শেখ হাসিনার সরকারের মতো নয়।"

তিনি বলেন, "বেশি দিন লাগবে না, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সবগুলো ঋণ করে করা। আমরা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে আছি। এর মধ্যে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই কাজ কোনোভাবেই চলতে পারে না। এই এলাকার প্রাণ-প্রকৃতি ফিরিয়ে দিতে হবে।"

তিনি আরও বলেন, "বর্তমান সরকার বলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগের সরকারের আমলে চুক্তির কারণে নাকি পরিবর্তন করা যাবে না, কিন্তু এ সরকারের মূল কাজই তো হচ্ছে পরিবর্তন করার। এই সরকারের যে পরিবর্তন হয়েছে, সেখানে দেখতে হবে তারা জনগণের কথা শুনছে কি-না।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, "একের পর এক জনবিরোধী প্রকল্প নিয়ে ঢাকার বাসযোগ্যতা নষ্ট করা হচ্ছে। এগুলোর অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কোনো ফিজিবিলিটি স্ট্যাডি নেই। কারওয়ানবাজারে সংযোগ সড়ক বাতিল করতে হবে। মূল পরিকল্পনায় পরবর্তীতে যুক্ত হতে পারলে কেন তা বাতিল করা যাবে না? এ ধরনের জনবিরোধী প্রকল্পে যারা যুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।"

গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, "দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে আমরা দেখেছি যাতে যাচ্ছেতাইভাবে প্রাণ-প্রকৃতি ধ্বংস হয়েছে। ঢাকার ছোটবড় সকল উদ্যানই দখল-দূষণে পরিপূর্ণ। অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এসেছে, তাদের সবগুলো প্রকল্প নিয়ে ভাবা দরকার। এখন এগুলো সংশোধন না করলে আমাদের শহীদদের যে লক্ষ্য সেটা বিঘ্নিত হবে।"

নারী অধিকারকর্মী শিরিন প. হক বলেন, "একটি রমনা পার্ক দিয়ে ঢাকা শহর চলতে পারে না। গত ৩০ দিনে আন্দোলনের সমাধান আসেনি। আমরা চাইবো যেন আরও ৩০ দিন না লাগে। তার আগেই যেন আমরা একটা সমাধান চাই।"

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আমিরুল রাজিবের সঞ্চালনায় উক্ত নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানার্স এর সাধারণ সম্পাদক মেহেদি আহসান, চলচ্চিত্র পরিচালক আকরাম খান, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা ও বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

পরিবেশ / উন্নয়ন প্রকল্প / পরিবেশ দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • নির্বাচনি প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি ব্যানার, ড্রোন, এআই-এর ব্যবহার নিষিদ্ধ
  • ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net