Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
রূপপুর বিদ্যুৎকেন্দ্রর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ এমভি মেলিনা

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
10 January, 2025, 07:05 pm
Last modified: 10 January, 2025, 07:10 pm

Related News

  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • মার্চে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহের আশা, প্রকল্প পরিদর্শনে সালেহউদ্দিন আহমেদ
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

রূপপুর বিদ্যুৎকেন্দ্রর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ এমভি মেলিনা

অর্থবছরের প্রথম ছয় মাসে ৫২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করে বন্দরটি ২১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
বাগেরহাট প্রতিনিধি
10 January, 2025, 07:05 pm
Last modified: 10 January, 2025, 07:10 pm
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি (জেনারেল কার্গো) নিয়ে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ 'এমভি মেলিনা'।

শুক্রবার (১০ জানুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর বাইরেও বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সমুদ্রবন্দরে বেশ কয়েকটি বিদেশি পতাকাবাহী জাহাজ পণ্য নিয়ে অবস্থান করছে।

এর মধ্যে ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের অ্যান্টিগুয়া ও বারমুডার পতাকাবাহী কন্টেইনার জাহাজ 'এমভি পাকান্ডা' বন্দরের পিপি জেটি নং ৭-এ অবস্থান করছে।

এ জাহাজটি ১৯০ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কন্টেইনার নিয়ে এসেছে। অন্যদিকে, পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ 'মার্কস ঢাকা' পিপি জেটি নং ৮-এ ২০৭ টিইইউ কন্টেইনার নিয়ে পৌঁছাবে।

উপপরিচালক আরও জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ এসেছে, এবং বর্তমানে বন্দরের পশুর চ্যানেলে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এসব জাহাজে কয়লা, বিভিন্ন ধরনের সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং কন্টেইনার পরিবহন করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে ১০ হাজার ৩৮৬ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং এবং পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়েছে।

এছাড়া, ৫২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করে বন্দরটি ২১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনে ২ দশমিক ৩০ শতাংশ, কার্গো পরিবহনে ৯ দশমিক ৭২ শতাংশ, কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১৬ দশমিক ৭৮ শতাংশ এবং গাড়ি আমদানিতে ১৩ শতাংম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মোংলা ব / মোংলা বন্দর / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / রূপপুর প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • মার্চে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহের আশা, প্রকল্প পরিদর্শনে সালেহউদ্দিন আহমেদ
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net