Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অধিকাংশেরই যোগদানের সম্ভাবনা রয়েছে: সিনিয়র সচিব

বাংলাদেশ

ইউএনবি
09 January, 2025, 04:55 pm
Last modified: 09 January, 2025, 04:55 pm

Related News

  • ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অধিকাংশেরই যোগদানের সম্ভাবনা রয়েছে: সিনিয়র সচিব

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে ড. মোখলেসুর রহমান বলেন, 'তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছি।’
ইউএনবি
09 January, 2025, 04:55 pm
Last modified: 09 January, 2025, 04:55 pm
ছবি: ইউএনবি।

৪৩তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়া ২৬৭ জন প্রার্থীর অধিকাংশই পুনরায় চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে ড. মোখলেসুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, 'তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছি।'

বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের পুনরায় নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে তাদের আবেদনের পুনর্মূল্যায়ন চলছে।

এসময় ড. মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলেও আশা করা হচ্ছে।

তিনি বলেন, 'মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসাবে আমি নিশ্চিত করতে পারি, দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরাও উপকৃত হবেন, যা অতীতে ছিল না।'

সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. মোখলেসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন।

তিনি বলেন, 'আগামী ৩০ জুন বা তারও আগে ইনশাআল্লাহ এটি কার্যকর হবে।'  অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ এবং সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন।
 
Related Topics

টপ নিউজ

বিসিএস / ৪৩তম বিসিএস / বাদ পড়া প্রার্থী / জনপ্রশাসন মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা
  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net