Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করতে ২০ জানুয়ারি চীন সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2025, 04:40 pm
Last modified: 09 January, 2025, 07:15 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে

বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করতে ২০ জানুয়ারি চীন সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা

সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৈষম্য ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
টিবিএস রিপোর্ট
09 January, 2025, 04:40 pm
Last modified: 09 January, 2025, 07:15 pm
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: টিবিএস

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীন সফরে যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম দ্বিপাক্ষিক সফর।

সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সফরকালে তৌহিদ হোসেন তার চীনা সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সফরের পূর্ণাঙ্গ অ্যাজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি বলে মুখপাত্র জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলার হলেও পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে নেই।

মুখপাত্র বলেন, এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ণের জন্য  দুদেশের মধ্যে  অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, গত জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য চীন সর্বপ্রথম 'ন্যাশনাল হেলথ কমিশন অব চায়না' থেকে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধিদল পাঠায় এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সহায়তা প্রদান করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করার ব্যাপারে আশ্বাস দেয়। এ ব্যাপারে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী হবে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র উপদেষ্টা 'চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ'-এ এবং 'সাংহাই ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডি '-এ বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।  এছাড়াও, বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাই-এর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠক করবেন।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / তৌহিদ হোসেন / চীন সফর / বাণিজ্য / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net