Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা কানুকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
24 December, 2024, 06:30 pm
Last modified: 24 December, 2024, 06:52 pm

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা কানুকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫

বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হাই কানু বলেন, ‘আমার বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে আওয়ামী লীগ আমলে।’
কুমিল্লা প্রতিনিধি
24 December, 2024, 06:30 pm
Last modified: 24 December, 2024, 06:52 pm
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার, সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার, এছহাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া, নাঙ্গলকোটের রায়কোট গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ এবং চাঁদপুর সদরের মাইশদী গ্রামের জাকির হোসেনের ছেলে আবদুল্লাহ সাজ্জাদ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

'এ ঘটনায় আব্দুল হাই কানু কোনো মামলা করেননি,' জানান তিনি।

আব্দুল হাইকে রোববার (২২ ডিসেম্বর) কয়েকজন ব্যক্তি জুতার মালা পরিয়ে হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা কানু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, আব্দুল হাই কানু একটি হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে সর্বমোট নয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলাই চলমান।

মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনার পরদিন তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ঘটনাটি তদন্তে ও দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আবদুল হাই কানুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তার বিরুদ্ধে এলাকার অনেকের ক্ষোভ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন দাবি করেন, পারিবারিক দ্বন্দ্বে হেনস্তার ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।

'কানু এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। তার প্রতি অনেকের ক্ষোভ আছে,' বলেন তিনি।

আবদুর রহমান নামক এক প্রবীণ বাসিন্দা কানুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন।

'আওয়ামী লীগ সরকারের সময়ে আমার ভাইয়ের থেকে ২৬ লাখ টাকা চাঁদাবাজি করেন। এমনকি আমার ঘর নির্মাণের সময় আমার থেকেও সাত লাখ টাকা চাঁদা দাবি করেন।'

'তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মানুষের অনেক ক্ষোভ তার ওপর,' বলেন তিনি।

সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল হক বলেন, 'কানু গত ১৭ বছরে এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছেন।'

'একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদাবাজির সঙ্গেও জড়িত ছিলেন। স্থানীয়রা পূর্বের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছেন,' বলেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হাই কানু বলেন, 'আমার বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে আওয়ামী লীগ আমলে।'

'আর এসব মামলা করিয়েছেন সাবেক রেলমন্ত্রী ও সাবেক স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক,' তিনি আরও বলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মুক্তিযোদ্ধা / লাঞ্ছনা / গ্রেপ্তার / মুক্তিযোদ্ধা লাঞ্ছনা / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net