Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি পালন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2024, 01:10 pm
Last modified: 24 December, 2024, 01:14 pm

Related News

  • গভর্নরের ‘স্বৈরাচারী’ আচরণে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের প্রতিবাদ সভা, দাবি না মানলে কাল থেকে কলম-বিরতি
  • দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার  
  • বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি: না মানলে রোববার থেকে দেশজুড়ে কলম বিরতির হুঁশিয়ারি
  • সোমবার ফের তিন ঘণ্টার কলম বিরতির ডাক দিল এনবিআর
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি পালন

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত সকল দপ্তরে সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
টিবিএস রিপোর্ট
24 December, 2024, 01:10 pm
Last modified: 24 December, 2024, 01:14 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' এর আহ্বানে সারাদেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত সকল দপ্তরে সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন বলে টিবিএসকে জানিয়েছেন 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' এর সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান।

১৭ ডিসেম্বর এক অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করা হবে।

এরপরেই প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার কর্মকর্তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন।

প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫ ক্যাডারের জোট 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' বলছে, তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই সংগঠন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে– ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ থেকে দুপুর ১২ পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি এবং ৪ জানুয়ারি (শনিবার) ঢাকায় সমাবেশ।

ঢাকার সমাবেশ থেকে পরবর্তীতে বড় কর্মসূচির ঘোষণা আসবে।

ইতোমধ্যে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে সকল সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান।
 
Related Topics

টপ নিউজ

ক্যাডার / কলম বিরতি / জনপ্রশাসন সংস্কার কমিশন / আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • গভর্নরের ‘স্বৈরাচারী’ আচরণে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের প্রতিবাদ সভা, দাবি না মানলে কাল থেকে কলম-বিরতি
  • দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার  
  • বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি: না মানলে রোববার থেকে দেশজুড়ে কলম বিরতির হুঁশিয়ারি
  • সোমবার ফের তিন ঘণ্টার কলম বিরতির ডাক দিল এনবিআর
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net