Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
মেঘনা নদীতে জাহাজ থেকে মরদেহ উদ্ধার: হাসপাতালে আরও দুজনের মৃত্যু, মোট মৃত্যু ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 04:35 pm
Last modified: 23 December, 2024, 09:46 pm

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংঘাতের আগে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

মেঘনা নদীতে জাহাজ থেকে মরদেহ উদ্ধার: হাসপাতালে আরও দুজনের মৃত্যু, মোট মৃত্যু ৭

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 04:35 pm
Last modified: 23 December, 2024, 09:46 pm
ছবি: টিবিএস

মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর এলাকায় একটি মালবাহী লাইটার জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ। এদিকে আহত হওয়া আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে দুজন মারা যান।

আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় আল-বাকিরা নামের জাহাজটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয় বলে টিবিএসকে জানান, বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান। মুমূর্ষু অবস্থায় আরো তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে। 

তাকিউল আহসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দুপুরের দিকে হাইমচরের মাঝেরচরের ইশানবালা এলাকায় ঘটনাস্থলে যান তারা। জাহাজে গিয়ে তারা দেখতে পান আটজনকে আলাদা আলাদা কেবিনে চাদর-কম্বল দিয়ে ঢেকে দেওয়া আছে। দেখে মনে হচ্ছিল, তারা ঘুমাচ্ছে। কাছে গেলে দেখা যায় তাদের মাথায় গুরুতর আঘাত আছে।

কোস্টগার্ড প্রাথমিকভাবে ধারণা করছে, সংঘবদ্ধ ডাকাত দল এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তাকিউল আহসান আরও বলেন, "সারবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো, পথে কোনো ডাকাত দলের কবলে পড়ে থাকতে পারে জাহাজের কর্মীরা।"  

এদিকে, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নৌ পুলিশ জানায়, নৌযানটি মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার নিয়ে যাওয়া হচ্ছিল। নিহত ব্যক্তিরা জাহাজের চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।

পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা আজ বেলা তিনটার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচজনের লাশ পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। মোট আটজন মানুষই জাহাজে ছিলেন। নৌযানটির নাম এমভি আল-বাকিরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

Related Topics

টপ নিউজ

চাঁদপুর / জাহাজ / মরদেহ / উদ্ধার / মেঘনা নদী / পণ্যবাহী জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংঘাতের আগে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net