Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি 
22 December, 2024, 02:00 pm
Last modified: 23 December, 2024, 04:33 pm

Related News

  • ঢাকার সদরঘাটে প্রবাসীদের লাগেজ টানাহেঁচড়া: প্রতিবাদ করায় আমাকে অসুস্থ করে বাসায় ফেরানোর হুমকি!
  • কাঠপট্টি: যেভাবে নীরব হয়ে গেল ধলেশ্বরীর ব্যস্ততম লঞ্চঘাট 
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর

ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী লঞ্চ দুটি হলো- এমভি কীর্তনখোলা-১০ ও প্রিন্স আওলাদ-১০।
বরিশাল প্রতিনিধি 
22 December, 2024, 02:00 pm
Last modified: 23 December, 2024, 04:33 pm
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে যাত্রী হতাহত না হলেও দুটি লঞ্চই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত লঞ্চ দুটি হলো- এমভি কীর্তনখোলা-১০ ও প্রিন্স আওলাদ-১০।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, "শনিবার বরিশাল থেকে যাত্রী বোঝাই করে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে মেঘনানদীর চাঁদপুরের হরিনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির।"

দুর্ঘটনা কবলিত লঞ্চের স্টাফরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চ মুখোমুখি চলে আসলেও দেখা যাচ্ছিল না। যখন দেখা গেছে, তখন আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। একইভাবে প্রিন্স আওলাদা-১০ লঞ্চটিরও সামনের অংশ ভেঙে গেছে। 

রাতে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকায় যেতে পারলেও দুর্ঘটনার নিকটবর্তী তীরে নোঙর করে ছিল প্রিন্স আওলাদ। সকালে এমভি শুভরাজ লঞ্চে করে প্রিন্স আওলাদ লঞ্চের যাত্রীদের বরিশালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, "আমরা যাত্রী, লঞ্চ স্টাফদের সাথে কথা বলবো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবো।"

কীর্তনখোলা লঞ্চের যাত্রী মেহেদী হাসান মুঠোফোনে জানান, "আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাকুনি দিয়ে আমাদের লঞ্চটি প্রায় কাত হয়ে যাচ্ছিল। লঞ্চের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনও বুঝিনি কী ঘটেছে। সামনে ছুটে গিয়ে দেখি আওলাদ লঞ্চের সাথে সংঘর্ষ হয়েছে।"

তিনি বলেন, "লঞ্চ দুটির মারাত্মক ক্ষতি হয়েছে। যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।"

প্রিন্স আওলাদ লঞ্চের যাত্রী ফারজানা বলেন, "আমরা ডেকের সামনের দিকে শুয়েছিলাম। রাত আড়াইটা-তিনটার দিকে প্রচণ্ড শব্দে আমাদের লঞ্চটি কেপে ওঠে। আমরা সকলে চিৎকার করে উঠি। খুব বাজে অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছি। এখন শুভরাজ লঞ্চে আছি বরিশালের পথে।"

উল্লেখ্য, এমভি কীর্তনখোলা-১০ ও এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চ দুটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিলাসবহুল লঞ্চ।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

লঞ্চ / লঞ্চ দুর্ঘটনা / যাত্রীবাহী লঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • ঢাকার সদরঘাটে প্রবাসীদের লাগেজ টানাহেঁচড়া: প্রতিবাদ করায় আমাকে অসুস্থ করে বাসায় ফেরানোর হুমকি!
  • কাঠপট্টি: যেভাবে নীরব হয়ে গেল ধলেশ্বরীর ব্যস্ততম লঞ্চঘাট 
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net