Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
‘ফিল্মি স্টাইলে’ ডাকাতির শিকার হওয়ার কথা জানালেন অভিনেতা ওমর সানী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2024, 10:40 pm
Last modified: 17 December, 2024, 04:44 pm

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

‘ফিল্মি স্টাইলে’ ডাকাতির শিকার হওয়ার কথা জানালেন অভিনেতা ওমর সানী

ঘরের ভেতর একটি দামি ল্যাপটপ থাকলেও তা নেয়নি দুর্বৃত্তরা। এ থেকে ওমর সানী ধারণা করছেন, ডাকাতদের প্রধান লক্ষ্য ছিল ওই মামলার নথি।
টিবিএস রিপোর্ট
16 December, 2024, 10:40 pm
Last modified: 17 December, 2024, 04:44 pm
ওমর সানী: ছবি: ওমর সানী/ফেসবুক

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী জানিয়েছেন, রাজধানীতে তার বাড়িতে ডাকাতি হয়েছে।

তবে ঘটনার ১৩ দিন পর আজ সোমবার (১৬ ডিসেম্বর) তিনি তা প্রকাশ্যে আনলেন। প্রায় দুই সপ্তাহ আগে এক রোববার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

'সে রাতে বাড়ি ফিরে দেখি, বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলতে না পারার পর আমার তত্ত্বাবধায়ক ও ম্যানেজার এসে দেখেন, দরজার কাচ ইতোমধ্যে ভেঙে আছে,' বলেন তিনি।

ডাকাতেরা ২ কোটি টাকার একটি প্রতারণা মামলার নথি, একটি আইফোন এবং তার মেয়ের সোনার গয়নাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান তিনি।

তবে ঘরের ভেতর একটি দামি ল্যাপটপ থাকলেও তা নেয়নি দুর্বৃত্তরা। এ থেকে ওমর সানী ধারণা করছেন, ডাকাতদের প্রধান লক্ষ্য ছিল ওই মামলার নথি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমর সানী জানান, তার ছেলে ফারদিন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের মাধ্যমে দুই কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে চলমান মামলার রায় শীঘ্রই ঘোষণার কথা ছিল। খোয়া যাওয়া নথিগুলো মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে দাবি করেন তিনি।

এ ঘটনাতে 'ফিল্মি স্টাইলে' ডাকাতি অভিহিত করেছেন ভুক্তভোগী এ অভিনেতা। তবে তিনি জানান, তার আইনজীবীর কাছে নথিগুলোর কপি রয়েছে এবং তিনি ভীত নন।

ওমর সানী আরও জানান, তার ছেলে ফারদিন ২০২২ সালে নিশাত বিন জিয়া রুম্মান নামক এক ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হন এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে ২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেন।

বেশ কয়েকটি লেনদেনের পর ফারদিন জানতে পারেন, নিশাতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বৈধ ব্যবসার লাইসেন্স নেই। টাকা ফেরত চাইলে নিশাত তা দিতে অস্বীকার করেন।

ডাকাতির বিষয়টি পুলিশকে জানিয়েছেন ওমর সানী। এছাড়া ভাটারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে গুলশান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাকিব হাসান টিবিএসকে জানান, তারা এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি।

Related Topics

টপ নিউজ

ওমর সানী / ডাকাতি / বাসায় ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net