Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ঢাকায় চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন না ব্যবহারের নির্দেশ ডিএমপির

বাংলাদেশ

বাসস
13 December, 2024, 05:35 pm
Last modified: 14 December, 2024, 05:06 pm

Related News

  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা: ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই, কাজ করছি’, বলল ডিএমপি
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি

ঢাকায় চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন না ব্যবহারের নির্দেশ ডিএমপির

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাসস
13 December, 2024, 05:35 pm
Last modified: 14 December, 2024, 05:06 pm
প্রতীকী ছবি

ঢাকা মহানগরীরতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী বিভিন্ন প্রকার মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। উচ্চমাত্রার হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ মানুষের  মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য এবং মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা সৃষ্টিকারী কোন যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো।

তাছাড়া সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর প্রদানকারী কোন বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অত্র গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোন মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠান এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোটরযান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / উচ্চমাত্রার হর্ন / ঢাকা / ঢাকা মেট্রোপলিটন পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা: ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই, কাজ করছি’, বলল ডিএমপি
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net