Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
বাংলাদেশসহ ৪ দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক: আরএসএফ-এর প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 02:35 pm
Last modified: 12 December, 2024, 02:39 pm

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে আরও সংশোধন চান সম্পাদকরা
  • সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৩দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের
  • রাতের আঁধারে প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদ করায় সাংবাদিকের হাত ভাঙার অভিযোগ

বাংলাদেশসহ ৪ দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক: আরএসএফ-এর প্রতিবেদন

আরএসএফ-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি।
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 02:35 pm
Last modified: 12 December, 2024, 02:39 pm
প্রতীকী ছবি। ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশসহ ৪টি দেশ ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল বলে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনটি ১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, "গত পাঁচ বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ফিলিস্তিন। এখানে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি সাংবাদিক নিহত হয়েছেন।"

গাজার পর ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান (৭ জন নিহত)। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুই দেশেই ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় এবং ২ জন লেবাননে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে চারটি মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

আরএসএফ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে "১৪৫ জনের বেশি" সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন নিহত হন দায়িত্ব পালনের সময়।

আরএসএফ এই হত্যাকাণ্ডের ঘটনাকে "নজিরবিহীন রক্তপাত" বলে অভিহিত করেছে।

মঙ্গলবার প্রকাশিত আরেক প্রতিবেদনে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি গাজায় নিহত হয়েছেন।

আরএসএফ ও আইএফজের পরিসংখ্যানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কারণ তারা আলাদা পদ্ধতি ব্যবহার করে মৃত্যুর হিসাব করেছে।

আরএসএফ শুধু সেসব সাংবাদিকদের সংখ্যা হিসাব করেছে, যাদের মৃত্যুর কারণ "সরাসরি তাদের পেশাগত কার্যক্রমের সাথে সম্পর্কিত" বলে প্রমাণিত।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যা করে না। তবে কিছু সাংবাদিক সেনা লক্ষ্যবস্তুতে বিমান হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সরকারি মুখপাত্র ডেভিড মার্সার বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা এই পরিসংখ্যান মানি না। আমরা মনে করি, এগুলো সঠিক নয়।"

২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। কিন্তু ২০২৪ সালে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৫৫০ জন সাংবাদিক বন্দী আছেন, যা গত বছর ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি বন্দী সাংবাদিক রয়েছে চীন (১২৪ জন), মিয়ানমার (৬১ জন) ও ইসরায়েলে (৪১ জন)।

এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিক বন্দী অবস্থায় আছেন। এর মধ্যে ২০২৪ সালে দুটি নতুন সাংবাদিক অপহরণের ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হাতে বন্দী আছেন ২৫ জন সাংবাদিক। বর্তমানে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২০২৪ সালে নতুন চারটি নিখোঁজের ঘটনা ঘটেছে।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / সাংবাদিক হত্যা / রিপোর্টার্স উইদাউট বর্ডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে আরও সংশোধন চান সম্পাদকরা
  • সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর ৩দিন পর পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
  • গুজব–অপতথ্য প্রচারে ১০ বছর জেল: সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের আহ্বান সিপিজের
  • রাতের আঁধারে প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদ করায় সাংবাদিকের হাত ভাঙার অভিযোগ

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net