Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
দুই চোখ কোথায় গেল, এখনো প্রশ্ন শাহজালালের

বাংলাদেশ

খুলনা ব্যুরো
10 December, 2024, 06:25 pm
Last modified: 10 December, 2024, 06:28 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

দুই চোখ কোথায় গেল, এখনো প্রশ্ন শাহজালালের

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়।
খুলনা ব্যুরো
10 December, 2024, 06:25 pm
Last modified: 10 December, 2024, 06:28 pm
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উপলক্ষ্যে খুলনায় র‌্যালীর আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। ছবি: টিবিএস।

২০১৭ সালের ১৮ জুলাই শাহজালাল খুলনা মহানগরীর নয়াবাটি রেললাইন বস্তি কলোনির শ্বশুর বাড়ি থেকে রাত ৮টায় মেয়ে শিশু দুধ কেনার জন্য বাসার পাশে দোকানে যান। এ সময় খালিশপুর থানা পুলিশ ওসি নাসিম খানের নির্দেশে তাকে থানায় ডেকে নেয়।

কিন্তু পরিবারের সদস্যরা থানায় গেলে ওসি তাকে ছাড়ানোর জন্য দেড় লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে ব্যর্থ হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তারা শাহজালালকে পুলিশের গাড়িতে করে বাইরে নিয়ে যায়। 

পরদিন ১৯ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার দুটি চোখ উপড়ানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তার দুই চোখ হারানোর যন্ত্রণাদায়ক ও লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা দিয়ে শাহজালাল প্রশ্ন ছুড়ে দেন- তার চোখ দুটি গেল কোথায়। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন 'অধিকার' খুলনা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন হাসিনা সরকারের সময় গুমের শিকার এবং পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার একাধিক পরিবার। 

এসময় পরিবারের সদস্যরা কেউ প্রিয় সন্তান ও ভাইকে ফেরত চান। কেউ কেউ তুলে ধরেন শাহজালালের মত নিজের নির্যাতনের কথা। 

তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল তবিয়তে রয়েছে। বিশেষ করে 'আয়না ঘর' নামক কথিত বন্দিশালার নায়ক এবং হেফাজতে নির্যাতন ও গুমের সঙ্গে জড়িতরা এখনও গ্রেপ্তার হয়নি। জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা। 

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার ফোকাল পার্সন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান। 

সমাবেশে বলা হয়, হাসিনা সরকার ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশে ব্যাপকভাবে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড চালায়। জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ দমন করতে হাসিনা সরকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীনদলের নেতা-কর্মীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোঁড়ে। এতে শিশুসহ ১ হাজার ৫৮১ জন নিহত, ১৮ হাজার আহত এবং ৫৫০ জনের চোখ নষ্ট হয়ে যায়। 

এমনকি মানবাধিকার সংগঠন 'অধিকার' মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েও হাসিনার শাসনামলে চরম রাষ্ট্রীয় নিপীড়ন ও হয়রানির সম্মুখীন হয়। তাছাড়া ৮ আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশের অভূতপূর্ব ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতীয় শাসকগোষ্ঠী সাবেক কর্তৃত্ববাদী সরকারের পক্ষ অবলম্বন করে বিভিন্নভাবে এই অভ্যুত্থানকে এবং অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় রত হয়েছে বলে জানানো হয়। 

Related Topics

টপ নিউজ

খুলনা / আন্তর্জাতিক মানবাধিকার দিবস / অধিকার / প্রেস ক্লাব / গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net