Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2024, 10:30 pm
Last modified: 05 December, 2024, 10:37 pm

Related News

  • ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভ
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস রিপোর্ট
05 December, 2024, 10:30 pm
Last modified: 05 December, 2024, 10:37 pm
নীল টি-শার্ট পরিহিত ব্যক্তি রিপন দাস; ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন/টিবিএস

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আদর হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন দাস (২৭) নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার হরস চন্দ্র মুন্সি লেনের মৃদুল দাসের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ দেখে অ্যাডভোকেট আলিফ হত্যায় অংশ নেওয়া রিপনকে শনাক্ত করা হয়েছে। সে নীল টি-শার্ট পরা ছিল এবং তার হাতে একটি মাছ কাটার ছুরি ছিল।"

রইস উদ্দিন আরও বলেন, "মামলায় প্রাথমিকভাবে রিপনের নাম ছিল না। তবে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। রিপন চকবাজার এলাকার একটি ফার্মেসিতে কাজ করেন।"

এর আগে কিশোরগঞ্জের ভৈরব মোড় থেকে হত্যা মামলার প্রধান আসামি চন্দর ধরকে গ্রেপ্তার করে পুলিশ। ফলে রিপনসহ এই ঘটনায় এ পর্যন্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে।

এসব ঘটনায় একটি হত্যাসহ পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আইনজীবী / আইনজীবী আলিফ হত্যা / চিন্ময় দাস গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভ
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net