Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ

বাসস 
05 December, 2024, 05:25 pm
Last modified: 05 December, 2024, 07:32 pm

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার

তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটলে অবিলম্বে এ ধরনের ঘটনার তথ্য সংগ্রহ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
বাসস 
05 December, 2024, 05:25 pm
Last modified: 05 December, 2024, 07:32 pm
ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার; ৫ ডিসেম্বর, ২০২৪। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলে তার সঠিক তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেছেন।

'তথ্য প্রদানকারীরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য কীভাবে নিরাপদ উপায়ে তথ্য সংগ্রহ করা যায় তা জানার জন্য আমি আপনাদেরকে [আজকের সংলাপে] যোগ দিতে বলেছি,' বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে নিজের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি অন্তর্বর্তী সরকার গঠনের পরে তার বক্তৃতার কথা উল্লেখ করেন। ওই সময় তিনি বলেছিলেন যে, সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিষয়টি উঠে এসেছে, যা তাকে দুঃখিত করেছে।

এখন আবারও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উঠে এসেছে এবং বিদেশি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করছে উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতা ও বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মধ্যে তথ্যের ব্যবধান রয়েছে।

তিনি আরও বলেন, 'আমরা সঠিক তথ্য জানতে চাই এবং তথ্য পাওয়ার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই।'

এ সময় অধ্যাপক ইউনূস জুলাই বিপ্লবের পর ৮ আগস্ট বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে নেমে তার বক্তৃতার কথা উল্লেখ করেন। সেখানে তিনি বলেছিলেন, 'আমরা সবাই ভিন্ন মত থাকা সত্ত্বেও একটি পরিবার, এবং আমরা একই পরিবারের সদস্য। একে অপরের শত্রু নয়, আমরা সবাই বাংলাদেশি।'

ছবি: প্রেস উইং

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সারাদেশে পূজা উদযাপন করা হয়েছে। সকল স্তরের মানুষ এতে যোগ দিয়ে অনুষ্ঠানটিকে জাতীয় উৎসবে পরিণত করেছেন।

নাগরিক হিসেবে দেশের সব মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সংবিধানে প্রদত্ত জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটলে অবিলম্বে এ ধরনের ঘটনার তথ্য সংগ্রহ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টা এ ধরনের ঘটনা রোধ করা যায় এমন পরিবেশ সৃষ্টিতে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, 'আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ আমার কথার সঙ্গে একমত।'

জাতীয় ঐক্য গড়া এবং চলমান বিষয়াবলী নিয়ে মতবিনিময় করতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা এ সংলাপে যোগ দেন।

এর আগে গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন অধ্যাপক ইউনূস।

তার আগের দিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং প্রতিবেশী দেশটি থেকে বাংলাদেশবিরোধী নানান উসকানির বিরুদ্ধে ধর্ম, দল-মত নির্বিশেষ জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐক্য / প্রধান উপদেষ্টা / ধর্মীয় নেতা / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net