Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
১৫ বছরে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ তদন্তে কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2024, 07:45 pm
Last modified: 04 December, 2024, 08:27 pm

Related News

  • প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী
  • নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি, লক্ষ্য ‘রংধনু জাতি’ গঠন: অর্থমন্ত্রী 
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫ বছরে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ তদন্তে কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর

ফুয়াদ আরও জানান, বৈঠকে ড. ইউনূস উপস্থিত নেতৃবৃন্দের কাছে ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং সাম্প্রতিক দিনগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ- এ তিনটি বিষয়ে মতামত চান।
টিবিএস রিপোর্ট
04 December, 2024, 07:45 pm
Last modified: 04 December, 2024, 08:27 pm
ছবি: পিআইডি

গত ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর হওয়া প্রতিটি হামলা খতিয়ে দেখতে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ বুধবার বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে আমার দেশ পার্টির সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানান।   

চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ফুয়াদ বলেন, কয়েকটি দল অপপ্রচার মোকাবেলায় একটি পিআর সেল গঠনেরও পরামর্শ দিয়েছে।

তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্রধান ও সাবেক এক সামরিক কর্মকর্তা ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে এবং প্রতিবেশি দুই দেশের সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান।

ফুয়াদ আরও জানান, বৈঠকে ড. ইউনূস উপস্থিত নেতৃবৃন্দের কাছে ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং সাম্প্রতিক দিনগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ- এ তিনটি বিষয়ে মতামত চান।

সব রাজনৈতিক দল এসব বিষয়ে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও জানান তিনি। 

বৈঠকে ড. ইউনূস বলেন, যারা আমাদের ‍মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের আমরা সরিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, "তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।"
 
Related Topics

টপ নিউজ

সংখ্যালঘু / কমিশন / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী
  • নাগরিকদের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি, লক্ষ্য ‘রংধনু জাতি’ গঠন: অর্থমন্ত্রী 
  • ‘সংখ্যালঘু হওয়ায় ১৩ মাস কারাগারে, আমি মুক্তি চাই’: আদালতে আসামির খোলা চিঠি
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net