Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো কারণ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 01:05 pm
Last modified: 02 December, 2024, 01:56 pm

Related News

  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের

২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো কারণ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ড. দেবপ্রিয় বলেন, "পরিসংখ্যান বিশ্লেষণ করে আমরা দেখেছি, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সমস্ত মানদণ্ড পূরণ করেছে। তাই, গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো কারণ নেই।"
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 01:05 pm
Last modified: 02 December, 2024, 01:56 pm
আজ রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তিনটি শর্ত পূরণ করায় ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, "পরিসংখ্যান বিশ্লেষণ করে আমরা দেখেছি, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সমস্ত মানদণ্ড পূরণ করেছে। তাই, গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো কারণ নেই।"

তিনি বলেন, "সরকার শুধু তখনই স্থগিতকরণের জন্য আবেদন করতে পারে, যদি কোনো অর্থনৈতিক দুর্যোগ ঘটে।"

তিনি আরও বলেন, "একটি বাণিজ্যিক গোষ্ঠী, যারা শুল্কমুক্ত রপ্তানি সুবিধা উপভোগ করছে, তারা চায় এই সুবিধাগুলো চিরকাল অব্যাহত থাকুক। গত ১৫ বছরেও আমরা তাদের ভূমিকা দেখেছি।" 

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ইমরান মতিন বলেন, "দেশের ৮৫ শতাংশ সম্পদ শুধু ১০ শতাংশ মানুষ নিয়ন্ত্রণ করছে।"

তিনি আরও বলেন, "যদি দারিদ্র্য সীমার ওপরে থাকা ব্যক্তিরা সপ্তাহে দুইদিন কাজ করা বন্ধ করে দেয়, তাহলে দারিদ্র্যের হার দ্বিগুণ হয়ে যাবে।"

শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২৮ আগস্ট গঠিত হয়েছিল। কমিটিকে একটি প্রতিবেদন প্রস্তুত করার জন্য তিন মাস সময় দেওয়া হয়। এই প্রতিবেদনের লক্ষ্য ছিল, বহু বছর ধরে চলমান অব্যবস্থাপনা এবং বিকৃত তথ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অর্থনীতির একটি পরিষ্কার চিত্র উপস্থাপন করা।

কমিটির নেতৃত্বে ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি গতকাল (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন।

শ্বেতপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনামলে ১৫ বছরে প্রকল্পের খরচ গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি পায় এবং প্রকল্পগুলো শেষ করতে গড়ে পাঁচ বছরের বেশি সময় লেগেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার (১.৬১ থেকে ২.৮০ লাখ কোটি টাকা) রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ, এবং বাজেট বাড়ানোর মতো বিভিন্ন দুর্নীতির কারণে নষ্ট হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জমি অধিগ্রহণের সময় তহবিলের ব্যাপক অপব্যবহার এবং রাজনৈতিকভাবে পছন্দের প্রকল্প পরিচালক নিয়োগ করাই ছিল অবকাঠামো ও সামাজিক বিনিয়োগের কার্যকারিতা কমানোর প্রধান কারণ।

Related Topics

টপ নিউজ

শ্বেতপত্র / শ্বেতপত্র প্রণয়ন কমিটি / এলডিসি গ্র্যাজুয়েশন / দেবপ্রিয় ভট্টাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net