Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2024, 03:50 pm
Last modified: 01 December, 2024, 03:58 pm

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি নয়, একটি বিদেশি শক্তির পূর্বপরিকল্পিত ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
টিবিএস রিপোর্ট
01 December, 2024, 03:50 pm
Last modified: 01 December, 2024, 03:58 pm
মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, 'আমি বলব যে, তারেক রহমান আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহতালা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন।' 

১/১১-এর সময় তারেক রহমানের ওপর তৎকালীন সরকারের নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, 'দেশে থাকার সময়ে তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করা হয়েছিল আপনারা জানেন, আমরা দেখেছি একই জেলে ছিল, চকবাজারের জেলে।'

'আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, তাকে আর দেখিনি বহুদিন, তারপর যখন ফেরত আনল, তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে-ফিরতে পারতেন না। এখন বিদেশে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, যদিও সম্পূর্ণ সুস্থ না, উনি সুস্থ হওয়ার কথা না। বিকজ ওই অন্য ধরনের অত্যাচার ছিল, সুদুরপ্রসারী ফল আছে এটার।"

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না দাবি করে মির্জা আব্বাস বলেন, এই হামলাটি ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা পরিচালিত। এতে বিএনপি কখনও জড়িত ছিল না। বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে এই ঘটনা সাজানো হয়েছিল।

তিনি আরও জানান, এই মামলার ভিত্তিতে সাজা দেয়া হলেও, আদালতের রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান এই ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। তাকে খালাস দেয়া হয়েছে।

মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।

তিনি আরও বলেন, বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।

Related Topics

টপ নিউজ

মির্জা আব্বাস / তারেক রহমান / ২১ আগস্ট গ্রেনেড হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী
  • ল্যাপটপে সুইচ চেপে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net