Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বাংলাদেশি কে এম আসাদের ৫ আগস্টের ছবি টাইম-এর শীর্ষ ১০০ ছবির তালিকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2024, 04:20 pm
Last modified: 28 November, 2024, 04:24 pm

Related News

  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মেঘ-বৃষ্টি-বাদল

বাংলাদেশি কে এম আসাদের ৫ আগস্টের ছবি টাইম-এর শীর্ষ ১০০ ছবির তালিকায়

সরকার বিরোধী আন্দোলনকারীরা গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে ও তার ছাদে উঠে পতাকা নেড়ে উল্লাস করতে থাকে। আর সেই মুহূর্তটিকে ধারণ করেছিলেন কে এম আসাদ।
টিবিএস রিপোর্ট
28 November, 2024, 04:20 pm
Last modified: 28 November, 2024, 04:24 pm
স্বৈরাচারি শেখ হাসিনার পতনে গণভবনে ঢুকে ছাদে উঠে পতাকা নেড়ে উল্লাস করতে থাকে আন্দোলনকারীরা। ছবি: কে এম আসাদ/এএফপি

টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের একটি ছবি। গত ৫ই আগস্ট ১৫ বছর ধরে শাসন করা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনে সাধারণ মানুষের উল্লাসের ছবি তুলে এ স্বীকৃতি পেয়েছেন কে এম আসাদ।  

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে টাইম। শীর্ষ ১০০ ছবির তালিকায় ৭২তম অবস্থানে আছে কে এম আসাদের তোলা সেই গণভবনের ছবি। সেদিন সরকার বিরোধী বিক্ষোভকারীরা ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে এবং জাতীয় পতাকা ওড়াতে থাকে।

প্রতি বছর টাইমের ফটো বিভাগ এমন শীর্ষ ছবির তালিকা প্রকাশ করে থাকে। তবে এবারের ছবি বাছাই করতে গিয়ে টাইম ম্যাগাজিন জানিয়েছে, আগের সময়ের তুলনায় এবারের ছবি একদমই আলাদা। টাইম সবসময় চেষ্টা করে ভিন্ন ছবি বাছাই করতে। কিন্তু এবার ছবি বাছাই করতে গিয়ে আমরা অনেক বেশি আবেগ প্রবণ হয়ে গেছি। প্রতিটি ছবির মধ্যে এক ধরনের টানটান উত্তেজনা, সংঘর্ষ, সহিংসতা, ফলাফল নিয়ে উদ্বেগ, দ্বন্দ্ব বা সম্ভাবনার প্রত্যাশা ফুটে উঠেছে যা আগে কখনোই দেখা যায়নি।

এবারের ১০০ ছবির তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা একটি অগ্নুৎপাতের ছবি। আইসল্যান্ডের গ্রিন্ডাভিক থেকে ব্লু লেগুনের দিকে যাওয়ার রাস্তা অগ্নুৎপাতের কারণে লাভায় ঢেকে যায়। আর সেই দৃশ্যের ছবি তুলেছেন মারকো। মারকো অ্যাসোসিয়েট প্রেসের একজন আইসল্যান্ড ভিত্তিক ফ্রিল্যান্স ফটোগ্রাফার। 

এ তালিকায় আরও স্থান করে নিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, রাশিয়া-ইউক্রেন হামলার ছবি। এছাড়া এসব হামলার কারণে ভুক্তভোগী সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি এবং ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার ছবিও তুলেছেন অনেক ফটোগ্রাফার। এছাড়া বছরের অন্যতম আলোচিত ঘটনা যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করার ছবিসহ তার বিভিন্ন সময় প্রচারণার ছবিও স্থান করে নিয়েছে টাইমের শীর্ষ ছবির তালিকায়। 

এ তালিকায় স্থান পেয়ে বিস্মিত বাংলাদেশি কে এম আসাদ। তিনি তার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করেছেন। 

তিনি তার লিঙ্কডইন প্রোফাইলে এএফপি নিউজ এজেন্সিকে ধন্যবাদ জানিয়েছে একটি পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন, ২০২৪ সালের টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ফটোর মধ্যে আমার ছবি স্থান পাওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে, আমার কাজ এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে স্বীকৃত হওয়া সত্যিই আনন্দদায়ক।

এফপিএফ নিউজ এজেন্সির প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার ভিশনে বিশ্বাস করেছে এবং এই যাত্রায় আমাকে সমর্থন করেছে।"

কে এম আসাদের এ ছবিটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ আগস্ট মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায়ও ছাপা হয়। ৭ আগস্ট সেই প্রথম পাতার ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার দেন আসাদ। তিনি লেখেন, "দ্য নিউ ইয়র্ক টাইমের প্রথম পাতায় ২০২৪ সালের ৫ আগস্ট তোলা আমার একটি ছবি ছাপানো হয়েছে। যেসব ফটোজার্নালিস্টরা কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করেন, আমাদের প্রায়ই প্রশ্ন করা হয়, 'আপনি ছবি কেন তুলছেন? এটা আমাদের কোনো কাজে আসবে না।' 

গত কয়েক দিনের অভিজ্ঞতায়, আমরা পুরো জাতি যে সময় পার করেছি তা শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার সহকর্মীরা এবং আমি এই ঝড়ের মধ্য দিয়ে গিয়েছি। যা করেছি তা হলো আমাদের একমাত্র সরঞ্জাম এবং দক্ষতাকে সঠিকভাবে ব্যবহার করা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে। আমি বিশ্বাস করি, আমাদের ছবি আমাদের কণ্ঠের চেয়ে বেশি কথা বলে। আমরা মানসিক ও শারীরিকভাবে বিক্ষিপ্ত হলেও, আমাদের প্রিয় দেশকে সেবা দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা এটি চালিয়ে যাব, তবে যদি কেউ মনে করেন, এ ব্যাপারে কিছু উন্নতির সুযোগ থাকতে পারে, অনুগ্রহ করে আমাদের সাথে কথা বলুন। আমরা একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ে তুলব। একত্রে আমরা শক্তিশালী, বিভক্ত হলে আমরা পতিত হব।"

Related Topics

টপ নিউজ

কে এম আসাদ / ৫ আগস্ট / ছবি / টাইম ম্যাগাজিন / শীর্ষ ১০০ ছবির তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
  • শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা
  • ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মেঘ-বৃষ্টি-বাদল

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net