Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচিতে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2024, 09:30 pm
Last modified: 24 November, 2024, 09:40 pm

Related News

  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

প্রথম আলো অফিসের সামনে জিয়াফত কর্মসূচিতে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ

আজ দুপুরে কারওয়ানবাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা একটি গরু জবাই করেন।
টিবিএস রিপোর্ট
24 November, 2024, 09:30 pm
Last modified: 24 November, 2024, 09:40 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কারওয়ানবাজারের জাতীয় দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুরে কারওয়ানবাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা একটি গরু জবাই করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

সন্ধ্যায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিওতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি করতে দেখা যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসাইন টিবিএসকে বলেন, বিনা অনুমতিতে তারা সমাবেশ করছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই ব্যানারে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটির কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

প্রথম আলো / কারওয়ানবাজার / বিক্ষোভ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net