Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ, হরতাল প্রত্যাহার

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
16 November, 2024, 09:05 pm
Last modified: 17 November, 2024, 01:46 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ, হরতাল প্রত্যাহার

শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল হক এ ঘোষণা দেন। অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
16 November, 2024, 09:05 pm
Last modified: 17 November, 2024, 01:46 pm
শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল হক এ ঘোষণা দেন। ছবি: টিবিএস

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেল চালিত বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কমিটি। এর ফলে, আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) পূর্বঘোষিত অর্ধবেলা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল হক এ ঘোষণা দেন।

অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী।

এসময় জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, 'যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবির পর আমরা একটি কমিটি করেছিলাম। সেই কমিটি যাচাই করে দেখেছে যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসা যাওয়া মিলিয়ে একটি বাস ৩৯.৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এছাড়া মেয়র হানিফ ফ্লাইওভারে টোল দিতে হয় বাসগুলোকে। ডিজেলের বর্তমান দাম, টোল, যাত্রীসেবা এবং দাবির বিষয়গুলো মাথায় রেখে আমরা ৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। বাস মালিকরা ৫২ টাকা করার দাবি জানালেও আমাদের অনুরোধে ৫০ টাকা ভাড়া নেওয়ায় সম্মতি দিয়েছেন।'

শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'আগে নারায়ণগঞ্জে অনেক অবৈধ বাস চলাচল করতো। এগুলো রোধ করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহন মালিকদের চাঁদা দিতে হতো। এসব চাঁদা রোধ করা হবে। আমাদের অভিযোগ দিলে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে চাঁদাবাজি প্রতিহত করা হবে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা নন এসি বাসের ভাড়া ৫০, এসি বাসের ভাড়া ৭০ এবং প্রতিটি নন এসি বাসে ৫ জন ছাত্রের হাফভাড়া নিতে বলেছি। এছাড়া সিএনজি চালিত অন্যান্য বাসগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে।'

অন্যদিকে, জেলা প্রশাসকের ঘোষণার পর রাত ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, 'আমাদের দাবির প্রেক্ষিতে বাসের ভাড়া ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। একইসঙ্গে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়ায় জনস্বার্থ বিবেচনায় হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল না পেলে প্রয়োজনে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া হবে।'

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার ফোরাম।

সেখানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি দাবি মানা না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দেয়। তবে শনিবার (১৬ নভেম্বর) বাসের ভাড়া কমিয়ে নেওয়ায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
 

Related Topics

টপ নিউজ

ঢাকা / নারায়ণগঞ্জ / রুট / হরতাল / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net