Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চালের শুল্ক প্রত্যাহারেও আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2024, 04:20 pm
Last modified: 14 November, 2024, 04:23 pm

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চালের শুল্ক প্রত্যাহারেও আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের

বর্তমানে সরকারের খাদ্য মজুত রয়েছে ১২.৮৮ লাখ মেট্রিক টন।
টিবিএস রিপোর্ট
14 November, 2024, 04:20 pm
Last modified: 14 November, 2024, 04:23 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ লাখ ৫২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হলেও মাত্র সাড়ে নয় হাজার মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান জানান, আমদানির ওপর থাকা ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক-কর প্রত্যাহারের পরও বেসরকারি খাতে চাল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ কম দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য ভবনে আমন সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আলী ইমাম মজুমদার জানান, আন্তর্জাতিক বাজারে চালের দাম চড়া হওয়ায় সরকার মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। তাদেরকে চালের দাম কমানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

সচিব মাসুদুল হাসান বলেন, 'আমরা ১৩০ জন ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতি দিয়েছি। কিন্তু ১০.৫২ লাখ মেট্রিক টন আমদানির অনুমতির বিপরীতে মাত্র ৯.৫ হাজার মেট্রিক টনের এলসি [ঋণপত্র] খোলা হয়েছে।'

এসব এলসির মাধ্যমে কেনা চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলে জানান তিনি।

বিশ্ববাজারে চালের বাড়তি দামের প্রেক্ষাপটে গত ২৯ অক্টোবর ট্যারিফ কমিশন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চাল আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহারের সুপারিশ করে।

এরপর ৩১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সিদ্ধ ও আতপ চালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে। তারপর খাদ্য মন্ত্রণালয় বেসরকারি খাতে চাল আমদানির জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে।

তবে নির্ধারিত সময়ে ব্যবসায়ীরা অনুমতি নিলেও আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে ধান কাটার প্রক্রিয়া শুরু হওয়ায় বাজারে নতুন ধান এলে চালের দাম কিছুটা কমে আসতে পারে। এ কারণে ব্যবসায়ীরা এখন চাল আমদানিতে আগ্রহী নয়।

আলী ইমাম মজুমদার বলেন, 'ফেনী ও নোয়াখালী অঞ্চলে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিল, ১০ লাখ টন উৎপাদন কমবে, পরে তারা জানিয়েছে যে এটি ৬–৭ লাখ টন হতে পারে। তাই আমরা দ্রুত সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানির প্রক্রিয়া শুরু করেছি।'

তিনি আরও বলেন, 'উৎপাদন খরচ বেড়েছে, তাই কৃষক যাতে ন্যায্য মূল্য পান, সে জন্য আমরা ধানের সংগ্রহ মূল্য বাড়িয়েছি। আগামী রোববার থেকে উত্তরাঞ্চলে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে।'

এছাড়া খাদ্য মজুত সম্পর্কে তিনি বলেন, 'বর্তমানে সরকারি মজুত ১২.৮৮ লাখ মেট্রিক টন; এর মধ্যে গম রয়েছে ৪.৩৯ লাখ মেট্রিক টন এবং বাকিটা চাল।'

চাল ও খাদ্যের বাড়তি দাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'আমি নিজেও মধ্যবিত্ত, বাজারে যাই, আমিও চাপে আছি। কারণ গত বন্যায় অনেক শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।'

Related Topics

টপ নিউজ

চাল / চাল আমদানি / চাল আমদানিতে শুল্ক / চাল মজুত / খাদ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net