Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
মিয়ানমার সাংঘাত: ওপারে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ; এবার আরাকান আর্মির বিপক্ষে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
13 November, 2024, 06:00 pm
Last modified: 13 November, 2024, 06:02 pm

Related News

  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ

মিয়ানমার সাংঘাত: ওপারে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ; এবার আরাকান আর্মির বিপক্ষে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী

শাহপরীর দ্বীপের গণমাধ্যমকর্মী জসিম মাহমুদ জানান, নয় মাস ধরে সীমান্ত এলাকার মানুষের চোখে ঘুম নেই। দিনের সময় তেমন আতঙ্ক না থাকলেও রাত হলেই দুশ্চিন্তা বেড়ে যায়।
কক্সবাজার প্রতিবেদক
13 November, 2024, 06:00 pm
Last modified: 13 November, 2024, 06:02 pm
নাফ নদী। ফাইল ছবি: টিবিএস।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মংডু থেকে আসা বিকট শব্দে টেকনাফ পৌর, হ্নীলা, সদর ও সাবরাং এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

সর্বশেষ ৩ নভেম্বর এমন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

সীমান্তের ওপার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমারের জান্তা বাহিনী বিমান থেকে বোমাবর্ষণ চালালেও স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে কিছু সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী।

টেকনাফ সীমান্তের বাসিন্দারা জানান, দিনের পাশাপাশি রাতে যুদ্ধবিমানের চক্কর এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেকনাফ পৌরসভা, হ্নীলা, সদর ও সাবরাং ইউনিয়নের বাসিন্দারা জানান, মংডু শহরের আশপাশের উকিলপাড়া, ফয়েজীপাড়া, সুধাপাড়া, নাপিতের ডেইল, নয়াপাড়া, সিকদারপাড়া ও হারিপাড়া এলাকা থেকে এসব শব্দ আসছে।

সাবরাং আছারবনিয়ার বাসিন্দা মোহাম্মদ সাবের বলেন, এত শক্তিশালী বিস্ফোরণের শব্দ আগে কখনও শোনা যায়নি। ফজরের নামাজের সময় একটি বিস্ফোরণের বিকট শব্দে পুরো মসজিদ কেঁপে উঠেছিল।

শাহপরীর দ্বীপের গণমাধ্যমকর্মী জসিম মাহমুদ জানান, নয় মাস ধরে সীমান্ত এলাকার মানুষের চোখে ঘুম নেই। দিনের সময় তেমন আতঙ্ক না থাকলেও রাত হলেই দুশ্চিন্তা বেড়ে যায়।

তিনি বলেন, 'মিয়ানমারের সমস্যার কারণে বাংলাদেশের সীমান্তের বাসিন্দারা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছেন। যুদ্ধ বিমানগুলো এত নিচু দিয়ে উড়ে যায় যে, মনে হয় তারা আমাদের আকাশসীমা অতিক্রম করছে।'

হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, নাফনদীর জালিয়ার দিয়া ও লাল দিয়া নামে দুটি চরে মিয়ানমারের বিদ্রোহী দুটি গোষ্ঠী অবস্থান করছে। সেখানে থেমে থেমে গোলাগুলি চলছে এবং মংডু শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবমিলিয়ে সীমান্তের বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

হ্নীলার ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন জানান, বিস্ফোরণের বিকট শব্দে সাবরাং এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে উঠছে। এর ফলে শিশুরা এবং বয়স্করা খুবই বিপাকে পড়ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও এর প্রভাব সীমান্তের বাসিন্দাদের ওপর পড়ছে। 'অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।'

সীমান্তের ওপার থেকে প্রাপ্ত তথ্য বলছে, দীর্ঘদিন ধরে বিভক্ত সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো এখন আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। গত ৮ নভেম্বর তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে জানা গেছে।

সূত্রমতে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের নির্মম শিকার রোহিঙ্গারা বর্তমানে আরাকান আর্মির নিপীড়নের মুখে রয়েছে। আরাকান আর্মির দ্বারা রোহিঙ্গা নির্যাতনের মাত্রা মিয়ানমার সেনাবাহিনীর নির্মমতাকেও ছাড়িয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

রোহিঙ্গারা মনে করেন, মংডু শহর তাদের ইতিহাস, সংস্কৃতি এবং চেতনার প্রতীক। সুলতানি আমলে আরব বণিকদের আগমনের মাধ্যমে এ শহরে ইসলামের প্রসার ঘটে। কিন্তু বর্তমানে শহরটি আরাকান আর্মির দখলে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রোহিঙ্গা / টেকনাফ সীমান্ত / টেকনাফ / বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net