Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
জিরো পয়েন্টে নূর হোসেনের পরিবারের শ্রদ্ধা নিবেদন, আ.লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2024, 11:50 am
Last modified: 10 November, 2024, 12:04 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

জিরো পয়েন্টে নূর হোসেনের পরিবারের শ্রদ্ধা নিবেদন, আ.লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ

টিবিএস রিপোর্ট
10 November, 2024, 11:50 am
Last modified: 10 November, 2024, 12:04 pm
ছবি: টিবিএস

জেনারেল এইচএম এরশাদের তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত আওয়ামী যুবলীগ নেতা নূর হোসেনের পরিবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করেছে।

'দুঃশাসনের' প্রতিবাদে এবং 'নূর হোসেন দিবস' পালনের অংশ হিসেবে আজ আওয়ামী লীগ জিরো পয়েন্টে সমাবেশ ডেকেছে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনকে এ জায়গায় হত্যা করা হয়েছিল।

এ কর্মসূচি ঠেকাতে আজ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অনেকে। তারা নিজেদের যুবদলের নেতাকর্মী বলে পরিচয় দেন।

সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল  দেখা গেছে।

গতকাল (৯ নভেম্বর) রাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর থেকে জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মীদের ১০ নভেম্বর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে এসে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানায়।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আজ (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে জনসমাবেশের আহ্বান জানিয়েছেন।

তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদেরও আজ সকাল ১১টায় এনএসইউর ৮ নম্বর গেটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।

সকাল থেকেই এসব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ১০ নভেম্বর ঢাকা মহানগরীতে আওয়ামী লীগকে (আ.লীগ) বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।

পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণহত্যার সঙ্গে জড়িত সংগঠন কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ নগরীতে আওয়ামী লীগ (আ.লীগ) কর্তৃক প্রথমবারের মতো বিক্ষোভের ডাক দেওয়ার প্রেক্ষাপটে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

Related Topics

টপ নিউজ

শহীদ নূর হোসেন / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net