Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
গুম কমিশনে জমা ১৬০০’র বেশি অভিযোগ, মিলেছে ৮টি টর্চার সেলের সন্ধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2024, 03:55 pm
Last modified: 05 November, 2024, 10:17 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

গুম কমিশনে জমা ১৬০০’র বেশি অভিযোগ, মিলেছে ৮টি টর্চার সেলের সন্ধান

এ পর্যন্ত র‍্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকার গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইকনকোয়ারির সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
05 November, 2024, 03:55 pm
Last modified: 05 November, 2024, 10:17 pm
অলংকরণ: টিবিএস

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কাছে এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি পাওয়া গেছে, আটটি গোপন নির্যাতন সেলের সন্ধান। তবে তদন্তের স্বার্থে এই গোপন আটককেন্দ্র বা টর্চার সেলগুলো কাদের দ্বারা পরিচালিত হতো সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকার গুলশানে গুম সংক্রান্ত কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ১,৬০০ অভিযোগের মধ্যে কমিশন ইতোমধ্যে ৪০০টি অভিযোগ পর্যালোচনা করেছে এবং ১৪০ জনের সঙ্গে কথা বলেছে। বেশিরভাগ অভিযোগেই দেখা গেছে, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে যথাসময়ে হাজির করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি বাহিনীকে বিগত সরকার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং বাহিনীর সদস্যদের ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার করেছে। 

সরকারের সমালোচনা করায় বিভিন্ন ব্যক্তিকে গুম ও নির্যাতনের তথ্য পেয়েছে কমিশন। কমিশনের চেয়ারম্যান জানান, এ পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ডিবির বিরুদ্ধে ৫৫টি, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বিরুদ্ধে ৩৭টি, ডিজিএফআইয়ের বিরুদ্ধে ২৬টি ও পুলিশের বিরুদ্ধে ২৫টি অভিযোগ জমা পড়েছে। 

কমিশনের সদস্য মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, তাদের কাছে প্রায় দুইশ মানুষ নিখোঁজের তথ্য আছে। তবে তাদের কতজন গুম হয়েছেন তা নিশ্চিত নয়। কমিশনের প্রতিবেদনে ঢাকায় আটটি টর্চার সেলের সন্ধান পাওয়ার কথাও উল্লেখ করা হয়।

নুর খান বলেন, "আমরা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দ্বারা পরিচালিত একটি সেল খুঁজে পেয়েছি যার পরিমাপ মাত্র ৩ দশমিক ৫ বাই ৪ ফুট। সেখানে একটি ছোট দরজার একটি ফুটো ছাড়া আলোর কোনো উৎস ছিল না, এবং একটি ছোট ড্রেন ছাড়া কোনো স্যানিটেশন ব্যবস্থা ছিল না'। নির্যাতিত ব্যক্তিদের এই ছোট কক্ষে বছরের পর বছর বন্দী থাকতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

গুমের সঙ্গে দেশি-বিদেশি কারা সম্পৃক্ত তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান কমিশন প্রধান।

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর চার সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। কমিশন ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুসারে তদন্ত কমিশন জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করবে এবং এ বিষয়ে সুপারিশ করবে।

Related Topics

টপ নিউজ

গুম / গুম সংক্রান্ত কমিশন / র‍্যাব / পুলিশ / ডিজিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net