Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
মির্জা ফখরুল ও অন্যান্য বিএনপি নেতাদের ক্ষতির চেষ্টা করলে আমরা প্রতিরোধ করব: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2024, 04:00 pm
Last modified: 04 November, 2024, 04:03 pm

Related News

  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

মির্জা ফখরুল ও অন্যান্য বিএনপি নেতাদের ক্ষতির চেষ্টা করলে আমরা প্রতিরোধ করব: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

আজ সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার এবং লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
টিবিএস রিপোর্ট
04 November, 2024, 04:00 pm
Last modified: 04 November, 2024, 04:03 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য বিএনপি নেতাদের কেউ ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।

আজ সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার এবং লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, 'ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের প্রক্রিয়ায় দ্বিমত থাকতে পারে, তবে মাঠের সহযোদ্ধাদের সঙ্গে বিরূপ আচরণ আমরা পরিত্যাগ করি।'

বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন আরও বলেন, 'আমরা বাংলাদেশ পুনর্গঠনে নিয়োজিত হই। বাংলাদেশের সার্বভৌমত্ব, শিক্ষা, খাদ্য, বাসস্থান, পরিবেশ ও জলবায়ু প্রশ্নে আমরা এক ও অভিন্ন। এসব প্রশ্নে আমরা খুনি ও খুনিদের দোসরদের এক বিন্দুও ছাড় দেবো না।'

কমিটির আরেক সদস্য বিন ইয়ামিন মোল্লা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ফ্যাসিবাদী শক্তি দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে না পারে।

ইয়ামিন বলেন, 'কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবেও না। আমরা চাই না আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠুক এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা চালাক।'

তিনি আরও বলেন, আমরা এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি যেন আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা হয়।

এছাড়া, আওয়ামী লীগের নেতা-কর্মীদের শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইয়ামিন।

ছাত্র-জনতার আদালতে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচিতে এই বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক / নাসীরুদ্দীন পাটোয়ারী / বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আওয়ামী লীগ / ছাত্র অধিকার পরিষদ / বিন ইয়ামিন মোল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net