Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
আ. লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিএনপির সুস্পষ্ট অবস্থান জানতে চায় ছাত্ররা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2024, 09:45 pm
Last modified: 03 November, 2024, 09:57 pm

Related News

  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স

আ. লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিএনপির সুস্পষ্ট অবস্থান জানতে চায় ছাত্ররা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টি ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগ ফিরিয়ে আনার কাজ করছে। রংপুরে লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারাদেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন।
টিবিএস রিপোর্ট
03 November, 2024, 09:45 pm
Last modified: 03 November, 2024, 09:57 pm
ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতা। এক সংবাদ সম্মেলনে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা  বলেছেন, 'বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলছেন বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে – দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন, নাকি এটা তাদের দলীয় অবস্থান?'

আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতা' ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা বৃহৎ রাজনৈতিক দল। আপনারা কী আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে পার্লামেন্টে বসতে চান?-- এবিষয়ে জনগণ আপনাদের সুস্পষ্ট অবস্থান জানতে চায়।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দেন, আগামীকাল সোমবার দুপুর ২টায় টিএসসিতে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের 'প্রতীকী ফাঁসি' দেব। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের 'প্রতীকী ফাঁসি' দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়। এক. আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে – তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে, এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।

ইয়ামিন মোল্লা জানান, টিএসসিতে শত শত শহীদ-আহত পরিবারের লোকজন এসে বিচারের দাবি জানাচ্ছে; তারা আওয়ামী লীগ ও তার দোসরদের পুনরুত্থান আর চান না। যারা গুম, খুন, হত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হবে। আমরা জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতাও বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগ ফিরিয়ে আনার কাজ করছে। রংপুরে লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারাদেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন। জাতীয় পার্টি অফিসের সামনে মশাল মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়েছে। অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

 এসময় ২০২৪ এর নির্বাচনে অংশ নেওয়া সব এমপি-মন্ত্রীদের সম্পদের তদন্ত করার দাবিও জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, 'ফ্যাসিবাদী দলগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ছাত্রলীগকে যেভাবে গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করুন, দোষীদের গ্রেপ্তার করুন। কেন না জনতার রায় হলো- ফ্যাসিবাদী শত্রুদের নিষিদ্ধ করতে হবে, এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।'

Related Topics

টপ নিউজ

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতা / ছাত্র অধিকার পরিষদ / আওয়ামী লীগ / জাতীয় পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net