Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 November, 2024, 08:10 pm
Last modified: 02 November, 2024, 04:03 pm

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ‘এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে’: প্রথমদিন কাজে যোগ দিয়ে নতুন গভর্নর
  • গভর্নরের ‘স্বৈরাচারী’ আচরণে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের প্রতিবাদ সভা, দাবি না মানলে কাল থেকে কলম-বিরতি

ব্যাংকগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়ার আক্রমণের শিকার হচ্ছে।
টিবিএস রিপোর্ট
01 November, 2024, 08:10 pm
Last modified: 02 November, 2024, 04:03 pm

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স (বিসিএসআই) সম্প্রতি ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনি লেনদেনের তথ্য পেয়েছে। বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সব ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়েছে।

'এ লেনদেনসমূহের মাধ্যমে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে জানা যায়। বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সক্রিয় এ সকল সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের সাধারণ জনগন তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে,' বলা হয় চিঠিতে।

বাংলাদেশ ব্যাংক বিশ্বব্যাপী সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করে দেশের ব্যাংকিং ব্যবস্থার এ ধরনের হামলা ঠেকানোর দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়ার আক্রমণের শিকার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকগুলোকে অবিলম্বে বাস্তবায়নের জন্য ১৭টি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার রূপরেখার কথা জানিয়েছে চিঠিতে।

প্রধান নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে বায়োমেট্রিক এবং ওটিপি-এর মতো শক্তিশালী প্রমাণীকরণ ব্যবস্থা বাস্তবায়ন এবং বিআইএন (ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার) আক্রমণের মতো অস্বাভাবিক লেনদেনের আচরণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

ফিশিং আক্রমণ প্রতিরোধে কর্মীদের প্রশিক্ষণ, হালনাগাদকৃত ফায়ারওয়াল ব্যবহার করা, এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Topics

টপ নিউজ

সাইবার অ্যাটাক / ব্যাংকে সাইবার হামলা / সাইবার হামলা / কেন্দ্রীয় ব্যাংক / হ্যাকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ‘এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে’: প্রথমদিন কাজে যোগ দিয়ে নতুন গভর্নর
  • গভর্নরের ‘স্বৈরাচারী’ আচরণে কেন্দ্রীয় ব্যাংক কর্মীদের প্রতিবাদ সভা, দাবি না মানলে কাল থেকে কলম-বিরতি

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net