Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
কুষ্টিয়ায় পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস‌্য নিখোঁজ

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি 
28 October, 2024, 03:20 pm
Last modified: 28 October, 2024, 03:20 pm

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস‌্য নিখোঁজ

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেদের ধরতে সোমবার ভোর ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস‌্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।
কুষ্টিয়া প্রতিনিধি 
28 October, 2024, 03:20 pm
Last modified: 28 October, 2024, 03:20 pm
নিখোঁজ পুলিশ সদস্যদের খোঁজে পদ্মায় তল্লাশি চালানো হচ্ছে। ছবি: টিবিএস।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে পুলিশ ও স্থানীয় দুই ইউপি সদস্যের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস‌্য নিখোঁজ রয়েছেন। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে পুলিশ কিছু জানাইনি।

আজ সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এছাড়া হামলায় দুই ইউপি সদস‌্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতরা হলেন- কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস‌্য ছানোয়ার হোসেন ও ৬ নং ওয়ার্ড সদস‌্য আনোয়ার হোসেন। তাদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন রাতে তাদের কোনো অভিযান ছিল না। আর স্থানীয়রা জানিয়েছেন জেলেদের কাছে অনৈতিক সুবিধা দাবি কর‌ায় হামলা চালিয়েছে তারা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস‌্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। 

এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়ত অবৈধভাবে মাছ শিকার করছে জেলেরা। ওই  এলাকায় জেলেদের প্রধান ইয়ারুল। পদ্মায় তার নেতৃত্বে একটি বাহিনীও আছে। সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস‌্যদের সহযোগিতায় কয়েকজন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় ১৫ থেকে ২০জন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল বলে জানতে পেরেছি। 

এ ঘটনায় কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, পদ্মায় একটি ঘটনায় কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে। তিনি আরো বলেন, তবে তারা কি কারণে এখানে এসেছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানতে পারেননি। পরে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে এসপিসহ তিনি রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
 

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / অবৈধ মাছ শিকার / জেলে / দুর্বৃত্ত / পুলিশ নিখোঁজ / পদ্মা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net