Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সিআরপি'তে চিকিৎসাধীন আহত ৩২ জনকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
27 October, 2024, 08:35 pm
Last modified: 28 October, 2024, 01:20 pm

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

সিআরপি'তে চিকিৎসাধীন আহত ৩২ জনকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

আহত ৩২ জনকে এক লাখ টাকা হারে মোট ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 
টিবিএস রিপোর্ট 
27 October, 2024, 08:35 pm
Last modified: 28 October, 2024, 01:20 pm
সাভারে পক্ষঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন এক আহতের শয্যাপাশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি: সৌজন্যে

ঢাকার সাভারে পক্ষঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩২ জনকে এক লাখ টাকা হারে মোট ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 

আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

এর আগে বিকাল ৪টার দিকে সাভারের শিমুলতলায় অবস্থিত সিআরপি'তে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা ইতি, সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। 

এসময় তাঁরা সিআরপিতে চিকিৎসাধীন থাকা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। 

পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গণমাধ্যমকে বলেন, "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা এবং শহীদ পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা সিআরপিতে এসেছি। এখানে ভর্তি ৩২ জনকে আমরা ৩২ লাখ টাকা দিয়েছি। এর মধ্যে ২৭ জনকে বিকাশের মাধ্যমে এবং ৫ জনকে চেকের মাধ্যমে দেয়া হয়েছে।"

এছাড়াও আহত অবস্থায় বাসায় রয়েছেন— এমন ব্যক্তিদের বিষয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে কী উদ্যোগ নেয়া হয়েছে বা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, "আমাদের একটি ফরম রয়েছে– সেটি যথাযথভাবে পূরণ, হটলাইন নাম্বার ও ওয়েবসাইট ব্যবহার করে আহত অন্যান্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।"

তিনি আরও বলেন, "এককালীন এই আর্থিক সহায়তাই শেষ নয়, আমরা আহতদের পুনর্বাসন জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিব।" 

সাভারের সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, "সিআরপিতে চিকিৎসাধাীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার ক্ষেত্রে তাদের প্রয়োজন অনুসারে, সিআরপির বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আহতদের চিকিৎসাসহ থাকা-খাওয়ার বিষয়টি সিআরপির পক্ষ থেকে দেয়া হবে।"

তিনি বলেন, আহতদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছে সিআরপি। এক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এগিয়ে আসায় আহতদের পুনর্বাসনে সম্মিলিতভাবে আমরা কাজ করবো।

Related Topics

টপ নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / আহত / অর্থ সহায়তা / জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net