Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সরবরাহকারীরা ডিমের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে: এফবিসিসিআই প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2024, 07:05 pm
Last modified: 27 October, 2024, 07:12 pm

Related News

  • যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প: জেডি ভ্যান্স
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

সরবরাহকারীরা ডিমের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে: এফবিসিসিআই প্রশাসক

কাপ্তান বাজারের ব্যবসায়ীরা জানান, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৭-৮ লাখ পিস ডিম সরবরাহ করছে, যা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। কাপ্তান বাজারে প্রতিদিন ১৫ লাখ পিস ডিমের চাহিদা রয়েছে। 
টিবিএস রিপোর্ট
27 October, 2024, 07:05 pm
Last modified: 27 October, 2024, 07:12 pm
আজ রোববার (২৭ অক্টোবর) রাজধানীর কাপ্তান বাজারে ডিম-মুরগির পাইকারি বাজার তদারকিতে যান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। ছবি: সৌজন্যে

কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ডিমের সরবরাহ করলেও – এখনো সরবরাহকারী পর্যায়ে কিছু কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)  প্রশাসক মো. হাফিজুর রহমান।

আজ রোববার (২৭ অক্টোবর) রাজধানীর কাপ্তান বাজারে ডিম মুরগির পাইকারি বাজারে তদারকি শেষে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনার সময় হাফিজুর রহমান এ তথ্য জানান।

হাফিজুর রহমান বলেন, 'আমরা সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছি, তদারকি করছি। সরবরাহ স্বাভাবিক না রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

তিনি বলেন, ডিমের দাম নিয়ে সবাই কনসার্ন। দেশের মানুষ কষ্ট পাচ্ছে। দেখলাম অনেক জায়গায় অনিয়ম হচ্ছে। এসব ঠিক করতে হবে। হঠাৎ করে কেন ডিমের সাপ্লাই দিচ্ছে না, এর কারণ উদ্ঘাটন করতে হবে। এখান ব্যবসায়ীদের বলেছি, আপনারা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করুন।

এফবিসিসিআই -এর প্রশাসক হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই - এর বাজার মনিটরিং সেল। এসময়, ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়। 
 
বাজার পরিদর্শনের সময় পাইকারি ব্যবসায়ীদের প্রতিটি ডিম ১১.০১ টাকায় বিক্রি করতে গেছে। তবে খুচরা বাজারে ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে বাজারভেদে ডজনে ১৫৫-১৬৫ টাকার মধ্যে। কাপ্তান বাজারে খুচরায় প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। তবে ঢাকার বিভিন্ন খুচরা বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
 
ডিমের বাজারে অস্থিরতার মধ্যে সরকার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চায় বাজারে সরবরাহ ঠিক রাখতে, যখন প্রতি ডজন ডিমের দাম ১৮৫ থেকে ১৮০ টাকা পর্যন্ত টাকা উঠে যায়। তখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাপ্তান বাজার ও কারওয়ানবাজারে প্রতিদিন ১০ লাখ করে মোট ২০ লাখ পিস ডিম সরবরাহের প্রতিশ্রুতি দেয়, এবং সে অনুযায়ী ডিম দিয়ে যাচ্ছে। এ কারণে ডিমের দাম কমে ১৫০ টাকায় নামলেও — গত দু-তিনদিন ধরে আবার বেড়ে কোথাও কোথাও প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
 
কাপ্তান বাজারের ব্যবসায়ীরা জানান, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৭-৮ লাখ পিস ডিম সরবরাহ করছে, যা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। কাপ্তান বাজারে প্রতিদিন ১৫ লাখ পিস ডিমের চাহিদা রয়েছে। 

এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান বলেন, বাজার মনিটরিংয়ের উদ্দেশ্য সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে কি না– সেটি দেখা এবং বাজার স্থিতিশীর রাখা, আর যদি সিন্ডিকেট থেকে থাকে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
  
তিনি বলেন, 'বাজার ঠিক রাখতে আপনাদের (ব্যবসায়ীদের) যতটুকু করা সম্ভব, করুন। এফবিসিসিআই আপনাদের ভূমিকা দেখতে চায়। সাপ্লায়ারদের (সরবরাহকারীদের) তথ্য দিন। আমরা তাদের কাছেও যাব। তদারকি করব।'

ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা যদি সরকার নির্ধারিত দামে এবং চাহিদা অনুযায়ী ডিম পাই, তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন বলেছেন- কর্পোরেটদের বলবো সরবরাহ ঠিক রাখতে। অসাধু ব্যবসায়ীদের সাথে আমরা নাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।

Related Topics

টপ নিউজ

ডিমের বাজার / সরবরাহ / কৃত্রিম সংকট / এফবিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস
  • ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প: জেডি ভ্যান্স
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net