Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আশুলিয়ায় সংঘর্ষে আহত নারী শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2024, 01:55 pm
Last modified: 27 October, 2024, 01:55 pm

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১

আশুলিয়ায় সংঘর্ষে আহত নারী শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

আশুলিয়ায় আহত হয়ে চম্পা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে ৮ টা থেকে সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টিবিএস রিপোর্ট
27 October, 2024, 01:55 pm
Last modified: 27 October, 2024, 01:55 pm
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় গত ২৩ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত চম্পা খাতুন নামে এক নারী পোশাক শ্রমিক আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

মো. ফারুক বলেন, আশুলিয়ায় আহত হয়ে চম্পা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে ৮ টা থেকে সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, চম্পা খাতুন রংপুরের বাসিন্দা এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, "চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুন আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জেনেছি।"

এর আগে গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জেনারেশন নেক্সট ফ্যাশনের কয়েকটি শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আশেপাশের অন্যান্য কয়েকটি কারখানার শ্রমিকরাও ছিল।

মূলত গত বেশ কয়েকদিন যাবত বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করে আসছিল জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানাটির শ্রমিকরা এর আগে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেও বিক্ষোভ করে।

পরবর্তীতে গত ২৩ অক্টোবর সকালে কারখানাটির শ্রমিকরা নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে সেখানে অবস্থিত বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক হওয়ায় চম্পা খাতুনসহ দুজন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চম্পা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার দিন মো. শামীম নামে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের একজন শ্রমিক জানিয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকরা সেদিন প্রথমে কারখানার সামনে অবস্থান নেন। সেখান থেকে কোনো বিশৃঙ্খলা না করে শ্রমিকরা নরসিংহপুরের দিকে যাচ্ছিল। এসময় আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। শ্রমিকরা এসময় বাংলাবাজার এলাকায় পৌঁছালে পুলিশ শ্রমিকদের উদ্দেশ্য করে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক আহত হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / শ্রমিক / আহত / মৃত্যু / চিকিৎসাধীন / পোশাক কারখানা / বেতনের দাবিতে বিক্ষোভ / সংঘর্ষে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net