Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
হয়রানিমূলক মামলা দায়ের করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2024, 08:50 pm
Last modified: 19 October, 2024, 08:57 pm

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী

হয়রানিমূলক মামলা দায়ের করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। 
টিবিএস রিপোর্ট
19 October, 2024, 08:50 pm
Last modified: 19 October, 2024, 08:57 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, 'এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরীহ লোকদের হয়রানি বা ভয়ভীতি দেখানোর জন্য যারা মামলা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।'

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।

পুলিশের কাজে গতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের কার্যক্রমে কিছুটা উন্নতি হয়েছে। তবে পুলিশের মধ্যে ট্রমা কাজ করছে।

'এটি তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। জনগণকে আরও কিছুটা সময় দিতে হবে,' বলেন তিনি।

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু এ প্রকল্পেই নয়, সারের ক্ষেত্রেও বড় ধরনের দুর্নীতি হয়েছে। 'এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দু-একজনকে আটক করা হয়েছে।'

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। 

'তবে কারও কাছে তথ্য থাকলে তা সরবরাহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে,' মন্তব্য করে তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তথ্য খুঁজে বের করার আহ্বান জানান।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদের ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, 'পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি আছে এবং সে চুক্তি আমরা অবশ্যই অনুসরণ করব।'

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এবং রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা রাজশাহী সেক্টর সদর দপ্তরে কর্মকর্তাদের উদ্দেশে দরবারে বক্তব্য রাখেন এবং হাউজ গার্ড পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

সকালে তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ১৪ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। সেখানে কৃষি জাদুঘর ও বিজিবি পরিচালিত কৃষি খামার পরিদর্শন করেন।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / উপদেষ্টা / হয়রানি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net