Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
৮৮ দিন পর ফের চালু মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 12:00 pm
Last modified: 15 October, 2024, 12:56 pm

Related News

  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

৮৮ দিন পর ফের চালু মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

স্টেশনটি সংস্কার করতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ফাওজুল কবির খান
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 12:00 pm
Last modified: 15 October, 2024, 12:56 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

দীর্ঘ ৮৮ দিন আজ (১৫ অক্টোবর) ফের চালু হলো ভাঙচুরের শিকার হওয়া মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। 

স্টেশনটি সংস্কার করতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ফাওজুল কবির খান। 

মঙ্গলবার মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "এই স্টেশনটির সংস্কারের কাজে খরচ নিয়ে নানা সময় নানান কথা বলা হয়েছে। তবে আমাদের খরচ হয়েছে মাত্র ১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া, কাজীপাড়া স্টেশন সংস্কার করতে আমাদের খরচ হয়েছিল ২০ লাখ টাকা কিছু বেশি।" 

উপদেষ্টা আরও বলেন, "তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে অন্য দুটি স্টেশন থেকে কিছু কিছু সরঞ্জাম আনতে হয়েছে। আমরা সেইসব জিনিস কিনব এবং ওই স্টেশনের যন্ত্র ফিরিয়ে দেব।" 

"এতে আমরা হিসাব করে দেখেছি, মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে," যোগ করেন তিনি।

আজ (১৫ অক্টোবর) মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: ইউএনবি

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করা হয়। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। 

সে সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে পুনরায় চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। 

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২৫ আগস্ট তারিখে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদ রেখে পুনরায় চালু হয় মেট্রোরেল পরিষেবা। 

পরবর্তীতে, মেরামতের পর গত ২০ সেপ্টেম্বর মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হয়।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মিরপুর-১০ মেট্রো স্টেশন / মেট্রোরেল স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net