Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
সিলেটে চোরাচালানের চিনি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, দুই বিএনপি নেতাসহ আটক ৬

বাংলাদেশ

সিলেট ব্যুরো
14 October, 2024, 04:15 pm
Last modified: 14 October, 2024, 04:39 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • ইসরায়েলের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিজেদের দায়মুক্ত করা সম্ভব নয়: ভারতীয় বিচারপতি মুরালিধর
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

সিলেটে চোরাচালানের চিনি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, দুই বিএনপি নেতাসহ আটক ৬

পুলিশ জানায়, সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনির ট্রাকটি সিলেট থেকে ধাওয়া করেন আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। তারা শেরপুর এলাকায় পৌছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেন। সেসময় আটক দুজন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।
সিলেট ব্যুরো
14 October, 2024, 04:15 pm
Last modified: 14 October, 2024, 04:39 pm
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে চোরাচালানের চিনিভর্তি ট্রাক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে চিনি ছিনতাই চেষ্টার দায়ে সিলেট মহানগর বিএনপির ২৫ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখোলার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ভার্তখোলার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নানকে (৪৩) আটক করা হয়।

এছাড়া, চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাইটিলার মৃত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘেরখালের মমতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শাহীন আহমদ (২৫) এবং গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয়খণ্ডের মঈন উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে।

এদিকে, আটক হওয়া দুই বিএনপি নেতাকে বহিস্কার করেছে বিএনপি।

ছবি: সংগৃহীত

সোমবার মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে দলীয় শৃঙখলা বিরোধী কাজের অভিযোগে তাদের বহিস্কারের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনির ট্রাকটি সিলেট থেকে ধাওয়া করেন আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। তারা শেরপুর এলাকায় পৌছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেন। সেসময় আটক দুজন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, 'সাদিপুর সেতুর সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেল। এদের মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্টার দায়ে দুইজন আটক করা হয়।'

তিনি বলেন, আটকদের দেওয়া তথ্য অনুযায়ী জৈন্তাপুর থেকে  ট্রাকে করে ২৫০ বস্তা চিনি নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পেছনে কালো রঙের একটি মাইক্রোবাসে করে ট্রাকটি অনুসরণ করছিলেন চারজন চোরাকারবারি। পথিমধ্যে চিনির চালান লুটের চেষ্টা করে একদল ছিনতাইকারী। তারা একটি মাইক্রোবাস (নোহা) ও দুইটি মোটরসাইকেল নিয়ে চিনিভর্তি ট্রাকটিকে ধাওয়া করে।'

তিনি আরও বলেন, 'একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল আটক করে। এসময় ৬ জনকে পুলিশ আটক করতে পারলেও, আরও কয়েকজন পালিয়ে যায়।'

ওসি বলেন, 'আটক ছয়জনের মধ্যে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা এবং অপর চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।'

Related Topics

টপ নিউজ

সিলেট / চিনি / ছিনতাই / বিএনপি / আটক / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • ইসরায়েলের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিজেদের দায়মুক্ত করা সম্ভব নয়: ভারতীয় বিচারপতি মুরালিধর
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net