Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
মিথ্যা বলে চামড়া ব্যবসায়ীদের সাভারে নিয়ে যাওয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টাকে ব্যবসায়ীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2024, 11:45 am
Last modified: 07 October, 2024, 11:48 am

Related News

  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • চামড়া খাতে খেলাপি ১,৫৪১ কোটি টাকা  
  • সাভারের চামড়া শিল্প প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল
  • চামড়া কিনে বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা, দাম কমের অভিযোগ 
  • অনাদায়ী থাকলেও ঋণ পাচ্ছে চামড়া ব্যবসায়ীরা

মিথ্যা বলে চামড়া ব্যবসায়ীদের সাভারে নিয়ে যাওয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টাকে ব্যবসায়ীরা 

ব্যবসায়ীদের অভিযোগ, কোনো অবকাঠামো ঠিক না করেই হাজারীবাগ থেকে চামড়া ব্যবসায়ীদের সাভারে ধরে নিয়ে যাওয়া হয়েছে
টিবিএস রিপোর্ট
07 October, 2024, 11:45 am
Last modified: 07 October, 2024, 11:48 am
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ইলাস্ট্রেশন: টিবিএস

মিথ্যা বলে ঢাকার হাজারীবাগ থেকে চামড়া ব্যবসায়ীদের সাভারের চামড়া শিল্প নগরীতে নিয়ে যাওয়া বা স্থানান্তর করা হয়েছে বলে বাণিজ্য ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

তারা বলেছেন, কোনো অবকাঠামো ঠিক না করে হাজারীবাগ থেকে চামড়া ব্যবসায়ীদের সাভারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধননাগার (সিইটিপি) ঠিক না থাকায় আন্তর্জাতিক বাজারের তুলনায় ৭০-৮০ শতাংশ কম দামে চামড়া রপ্তানি করতে হচ্ছে।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহিউদ্দিন আহমেদ মাহিন এবং প্রধান উপদেষ্টা এম এ রাশিদ ভূঁইয়া।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চামড়া খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, কারণ রপ্তানি ও দেশের অভ্যন্তরে এর ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি বলেন, "রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে চামড়া খাতের বড় একটি সুযোগ রয়েছে। তবে তাদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনাও রয়েছে। ট্যানারি সাভারে স্থান্তরিত করা হয়েছে। সেখানে পরিবেশগত দিক, অর্থায়ন, রপ্তানিতে চামড়ার সার্টিফিকেশন নিয়ে আলাপ করা হয়েছে।"

অর্থ উপদেষ্টা বলেন, "মোট কথা, আমরা চামড়া শিল্প ও চামড়াজাত পণ্য, রপ্তানির একটি বড় খাত হিসেবে তৈরি করতে চাই।"

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ রাশিদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "আমরা সাভারে গিয়ে ব্যবসা করতে পারিনি। সিইটিপি ঠিক নেই। আগে সব মিথ্যা কথা বলা হয়েছিল। কোনো অবকাঠামো ঠিক না করেই আমাদের নিয়ে যাওয়া হয়েছে। এখন অর্থ উপদেষ্টাকে বিষয়গুলো জানিয়েছি। বর্তমান সরকার সমাধান করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।"

ব্যবসায়ীরা কী দাবি জানিয়েছেন- জানতে চাইলে এই ব্যবসায়ী নেতা সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি সিইটিপি ঠিক করে দেওয়া। এ কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া, সুদ মওকুফ করে আমাদের ঋণ রিসিডিউল করে দেওয়ার কথা বলেছি।"

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, "সিইটিপি অসম্পূর্ণ থাকার কারণে বর্তমানে আন্তর্জাতিক যে বাজার দর আছে, আমরা তার থেকে ৭০-৮০ শতাংশ কম দামে চীনের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছি। আমরা যদি এটার ভ্যালু অ্যাডিশন বাড়াতে পারি, তাহলে আগের জায়গায়, যেমন ২০১৫-২০১৬ সালে ২,০০০ টাকায় চামড়া কিনতাম- আমরা আবার সেই জায়গায় যেতে পারবো।"

তিনি বলেন, "বিসিক শিল্প নগরিতে ট্যানারি মালিকদের যে অংশগ্রহণ, সেটি যথার্থই ছিল। ব্যর্থ যেটি হয়েছে, সেটা সরকারি প্রতিষ্ঠান বিসিক'র কারণেই ব্যর্থ হয়েছে। কাজেই ব্যর্থতার দায়তার কোনো অবস্থাতেই ট্যানারি মালিকদের ওপর বর্তায় না। অর্থ উপদেষ্টা আমাদের কথা শুনেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।" 

Related Topics

টপ নিউজ

চামড়া ব্যবসায়ী / চামড়া শিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • চামড়া খাতে খেলাপি ১,৫৪১ কোটি টাকা  
  • সাভারের চামড়া শিল্প প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল
  • চামড়া কিনে বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা, দাম কমের অভিযোগ 
  • অনাদায়ী থাকলেও ঋণ পাচ্ছে চামড়া ব্যবসায়ীরা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net